ঘর থাকলে ময়লা তো হবেই। ঘরের মেঝে, দেয়াল, টয়লেট ও আসবাবে লেগে থাকা ময়লা ঠিকমতো পরিষ্কার না করা গেলে যতো সুন্দরই হোক দেখতে একদম ভাল লাগেনা । এই ময়লা দূর করে ঘরকে আবারও নতুনের মতো ঝকঝকে করতে বাজারে পাওয়া যায় নানা ধরনের ক্লিনজার। এইসব সামগ্রীর খুটিনাটি নিয়েই আজকের লেখা।
ফ্লোর ক্লিনার
মোজাইক, টাইলস ও প্লাস্টার- তিন ধরনের মেঝের জন্য আলাদা আলাদা ক্লিনার পাওয়া যায়। প্রতিটি ক্লিনারেরই ছোট, বড় ও মাঝারি সাইজের প্যাক আছে। প্লাস্টার মেঝের জন্য ফিনিশ ক্লিনার পাওয়া যায়। টাইলস করা মেঝের জন্য ভিক্সেলের নানা গন্ধের ক্লিনার পাওয়া যায়। মোজাইক মেঝেতে ক্লিনওয়ার্ল্ড ক্লিনজার ব্যবহার করলে তাৎক্ষণিক ভালো ফল পাওয়া যাবে।
ফার্নিচার ক্লিনার
মেঝের মতো ফার্নিচারেরও ধরন অনুযায়ী ক্লিনার রয়েছে। কাঠের ফার্নিচারের জন্য রক ক্লিনার ব্যবহার করতে পারেন। স্টিলের ফার্নিচার বা স্টিলের অন্যান্য উপকরণের ময়লা পরিষ্কারের জন্য ‘জিপ’ ব্যবহার করতে হবে।
গ্লাস ক্লিনার
কাচকে দাগহীন ও স্বচ্ছ করার জন্য মি. ব্রাসার নামক ক্লিনার চমৎকার কাজ করে।
টয়লেট ক্লিনার
টয়লেটের আশপাশে জমে থাকা ময়লা পরিষ্কারের জন্য পাওয়া যাচ্ছে ক্লিন প্যাক। আর কমোড পরিষ্কারের জন্য জিপ ও হারপিক নামের ক্লিনার খুবই উন্নতমানের। এ ছাড়া জীবাণুর আধিক্য আছে- এমন জিনিস পরিষ্কারের জন্য ডেটল ব্যবহার করা যায়।
দরদাম
এক লিটার ফিনিশের দাম পড়বে ১৪০ টাকা।
ক্লিনওয়ার্ল্ড ৬৫০ মিলির দাম ১৫০ টাকা আর ৫ লিটারের দাম ৫৫০ টাকা।
রক ক্লিনারের আধা লিটারের প্যাক ৩৫০ টাকা।
স্টিল পরিষ্কারের জিপ ক্লিনারের প্যাক ১৫০ টাকা করে। আর কমোডের জিপ ক্লিনারের দাম ১১০ টাকা। কমোডের জন্য হারপিকের দামও পড়বে লিটারপ্রতি ১১০ টাকা। গ্লাস পরিষ্কারের জন্য মি. ব্রাসারের প্যাকের দাম ১১০ টাকা আর স্প্রেসহ কিনলে ২০০ টাকা। ‘সানসাইন’ ক্লিনারের প্যাক পড়বে ১৪০ টাকা। আর ডেটল লিটারপ্র্রতি পড়বে ২১০ টাকা।
কোথায় পাবেন
দেশের যেকোনো লিকুইড পণ্যের দোকানে, ডিপার্টমেন্টাল স্টোর, চেইন শপ বা বড় সড় মুদি দোকানে এসব পণ্য পাওয়া যাবে।
ঘর থাকুক ঝটপট পরিষ্কার