পরিষ্কার-পরিচ্ছন্ন বাড়ি সকলকেই খুব আকর্ষণ করে। এবং সুস্থ থাকতে বাড়ির পরিষ্কার-পরিচ্ছন্নতা সবার আগে। বর্তমান যুগে ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে টাইলস-এর ব্যবহার অনেক বেশি। বাড়ির বাথরুম থেকে শুরু করে রান্নাঘরসহ সব রুমেই এখন টাইলসের ব্যবহার বেড়েছে। তবে টাইলস সৌন্দর্য আরও বৃদ্ধি করে তখনই যখন এর সঠিক যত্ন নেয়া হয়। টাইলস পরিষ্কার ও ঝকঝকে রাখতে সঠিক যত্ন নিতে জানতে হবে। তাই কীভাবে সহজেই ঘরের টাইলস পরিষ্কার করবেন সেই সম্পর্কে কিছু টিপস জেনে রাখুন।
*** রান্না ঘরের টাইলসও দ্রুত ময়লা হয় বেশি। রান্না ঘরের টাইলসে খুব তাড়াতাড়ি তেল চিটচিটে হয়ে যায়। তাই রান্না ঘরের কাজ শেষ হলেই সাথে সাথে রান্নাঘর পরিষ্কার করে ফেলুন।
*** টাইলস সবসময় পরিষ্কার দেখাতে তা প্রতিদিন মুছতে হবে।
*** সপ্তাহে একদিন খাটের নিচে, সোফার নিচে , ফার্নিচারের পিছনে ও আশে-পাশে ভালো করে পরিষ্কার করে নিন, যেন সেই জায়গার টাইলসগুলোও পরিচ্ছন্ন থাকে।
*** বাথরুমের টাইলস খুব দ্রুত নোংরা হয়ে যায়। তাছাড়া বাথরুমে জীবাণুর আক্রমনও থাকে অনেক বেশি। তাই অন্তত সপ্তাহে ২ বার বাথরুমের কমোড, বেসিনসহ টাইলস পরিষ্কার করুন। মাঝে মাঝে বাথরুমের মেঝেতে গরমপানি ঢেলে দিতে পারেন। বাথরুম সবসময় শুষ্ক রাখতে পারলে ভালো। জীবাণুর আক্রমন কম হবে।
*** ঘরে খুব সহজেই রোগজীবাণু আক্রমন করে। তাই টাইলস দেয়া মেঝে অন্তত সপ্তাহে একদিন স্যাভলন পানির সাথে মিশিয়ে মেঝে পরিষ্কার করুন।
*** বারন্দার টাইলসও পরিষ্কার রাখতে প্রতিদিন সকালে ও রাতে মুছে ফেলুন। কারণ বারান্দা ধুলোবালিতে বেশি নোংরা হয় এবং হাঁটাহাঁটির মাধ্যমে বারান্দার ময়লা ঘরে প্রবেশ করে।