* রান্নার পর ঠান্ডা হলে রাইস কুকার পরিষ্কার করুন।
* প্রথমে কুকারের ইলেকট্রিক প্লাগটি খুলে ফেলুন। এবার ভাতের পাত্র, ট্রে, পরিমাপক কাপ একে একে বের করুন। এবার এগুলো লিকুইড ডিশওয়াশ দিয়ে ধুয়ে শুকিয়ে নিন।
* রাইস কুকারের ভেতরের অংশ পরিষ্কার করতে কুসুম গরম পানিতে লেবু বা সিরকা মিশিয়ে নিন। এবার নরম সুতি কাপড় ভিজিয়ে নিংড়ে তা দিয়ে কুকারের ভেতরের অংশ পরিষ্কার করুন।
* ভেতরের অংশ পরিষ্কার হলে ফ্যানের বাতাসে ভালো করে শুকিয়ে নিন। খেয়াল রাখুন ভেতরের অংশে যেন পানি না পড়ে।
* এবার একইভাবে কুকারের বাইরের অংশ মুছে নিন। বাইরের অংশ সাবান পানি দিয়েও পরিষ্কার করতে পারেন।
সবশেষে কুকারের সরঞ্জামগুলো সঠিক স্থানে বসিয়ে দিন।
* পানি থাকা অবস্থায় রাইস কুকার কখনো রেখে দিবেন না।
রাইস কুকার