আজ আপনাদের জন্য আর একটা উপহার আছে সেটা হল সু স্প্রে অথবা ফুট স্প্রে বানানোর পদ্ধতি। অনেকেই হয়ত এটার সাথে পরিচিত না। কিন্তু মনে পড়ছে সেদিনটির কথা? যেদিন অফিস থেকে সোজা চলে গিয়েছিলেন বন্ধুদের আড্ডায় আর সেখানে আপনার ঘামে ভেজা পায়ের দুর্গন্ধে সবাই মুখটা কেমন বিষিয়ে তুলেছিল। কি বিব্রতকর অবস্তায় না পড়েছিলেন সেদিন। তাই আপনাকে আর কখনও যেন এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হতে না হয় সেই ব্যবস্থাও আজ করে দেবো।
অনেকক্ষণ জুতা পরে থাকলে অনেকেরই পা ঘেমে যায়। ফলে যখন জুতা খোলা হয় তখন পা থেকে আসা ঘামের দুর্গন্ধ অন্যদের বিরক্তির কারণ হয়। তাই এবার আসুন আমরা ফুট বা সু স্প্রে বানানো শিখবো।
যা যা লাগবে – পেপারমিনট অয়েল, বেবি পাউডার, পানি, একটি স্প্রে বোতল।
কিভাবে বানাবেন – একটি পাত্রে ১/২ চা চামচ বেবি পাউডার নিন। এর সাথে ২ ফোঁটা পেপারমিনট অয়েল আর পানি মিশান। পানির পরিমাণ আপনার স্প্রে বোতল ভরার জন্য যতটা লাগবে ঠিক ততটায় দিবেন। সব উপকরণ দেয়া হলে এই মিশ্রণটি ফানেলের সাহায্যে স্প্রে বোতলে ভরে নিন। তারপর খুব ভালো ভাবে বোতলটিকে ঝাঁকিয়ে তৈরি করে নিন আপনার ফুট স্প্রে। এবার যখন ইচ্ছা তখন পায়ে অথবা জুতায় স্প্রে করে আপনার পা দুটিকে করে তুলুন সুরভিত।