অসাধারণ কিছু টিপস দেরী না করে দেখে নিন।
## বগলের কালচে দাগ দূর করতে আলু টুকরা করে ঘষে নিন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।
## রোদে পুড়ে ত্বক লালচে হয়ে গেলে বেকিং সোডার পেস্ট ব্যবহার করুন।
## চুল রুক্ষ হয়ে গেলে শ্যাম্পু ব্যবহারের আগে লবণ মিশিয়ে নিন। চুল হবে ঝলমলে।
## চোখের পাপড়ি ও ভ্রু ঘন করতে প্রতিদিন রাতে ঘুমানোর আগে ক্যাস্টর অয়েল, ভিটামিন ই ও অ্যালোভেরা জেলের মিশ্রণ লাগান।
## ত্বকের ব্ল্যাকহেডস দূর করতে ১ চা চামচ কুসুম গরম পানির সঙ্গে ১ টেবিল চামচ ময়দা ও ১ চা চামচ মধু মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। তুলার টুকরা ভিজিয়ে ব্ল্যাকহেডস আক্রান্ত ত্বকে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
## গোড়ালি মসৃণ করতে ২ কাপ কুসুম গরম পানির সঙ্গে আধা কাপ বেকিং সোডা ও ১ কাপ ভিনেগার মিশিয়ে পা ডুবিয়ে রাখুন। ২০ মিনিট পর পা ধুয়ে মুছে নিন।
## দাঁত সাদা করতে স্ট্রবেরি অর্ধেক করে বেকিং সোডা মিশিয়ে দাঁতে ঘষুন। মাসে দুইবার ব্যবহার করুন এটি।
## চুল সুরভিত রাখতে হেয়ার ব্রাশে সামান্য সুগন্ধি স্প্রে করে চুল আঁচড়ে নিন।
## ডার্ক সার্কেল দূর করতে কফি পাউডারের সঙ্গে নারকেল তেল মিশিয়ে সপ্তাহে ৩-৪ বার ব্যবহার করুন।
## ভঙ্গুর নখের যতেœ সমপরিমাণ নারকেল তেল ও মধু মিশিয়ে ব্যবহার করুন। কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েলও মেশাতে পারেন মিশ্রণে।