বাজারে হাজারও রঙের নেইলপলিশ পাওয়া যায় তারপরও এমনটা হয় যে আপনি যে রঙটা খুঁজছেন সেটা হয়ত পাচ্ছেন না। তাছাড়া নিজের হাতে বানানো জিনিসের মূল্যই অন্যরকম। অনেকে হয়ত চাইবেন আইশ্যাডোর সাথে ম্যাচিং নেইলপলিশ লাগিয়ে সবাইকে চমকে দিতে তাদের জন্য আজ আমি ঘরে কিভাবে নেইলপলিশ বানাবেন সেই গোপন রহস্য বলবো।
নেইলপলিশঃ
যা যা লাগবে – নিজের পছন্দের রঙের আইশ্যাডো, ফানেল, প্লাস্টিক ব্যাগ, ক্লিয়ার নেইলপলিশ, রুটি বেলার বেলুনি।
কিভাবে বানাবেন – নিজের পছন্দ মত কোন পুরানো অথবা নতুন আইশ্যাডো নিন।
যদি শ্যাডো পাউডার হয় তাহলে তা গুঁড়ো করার দরকার নেই আর সলিড ব্লক হলে সেটি একটি প্লাস্টিক ব্যাগে ভরে রুটি বানানোর বেলুনি দিয়ে গুঁড়ো করুন ততক্ষণ পর্যন্ত যতক্ষন না ফাইন পাউডারে পরিনত হয়। কোন রকম লাম্পস যেন না থাকে। তাহলে কিন্তু ফাইনাল প্রোডাক্ট দেখতে অনেক খারাপ দেখাবে।
ভালো ভাবে গুঁড়ো হয়ে গেলে একটি ফানেলের সাহায্যে গুঁড়ো গুলো ক্লিয়ার নেইলপলিশের মধ্যে ভরে দিন।
যদি কিছু ষ্টীল বল বিয়ারিং খুঁজে পান তাহলে সেটা নেইলপলিশে দিয়ে দিন। এতে করে নেইল পলিশ তাড়াতাড়ি এবং সহজে মিক্স হবে। বোতলটা ভালো ভাবে নাড়ুন যতক্ষণ পর্যন্ত না রঙ সমভাবে মিশে যায়।
টিপস
০১. যদি আইশ্যাডো কিনতে হয় তাহলে সস্তা দেখে কিনুন। তাহলে আপনি অনেকগুলো নেইলপলিশ বানাতে পারবেন।
০২. সহজে বানানোর জন্য লিকুইড আইশ্যাডো ব্যবহার করুন।
০৩. যদি আপনার কাছে ক্লিয়ার নেইলপলিশ না থাকে তাহলে ২টি নেইলপলিশের সংমিশ্রণেও নতুন নেইলপলিশ বানাতে পারেন। যেমন সবুজ নেইলপলিশ বানাতে হলে হলুদ আর নীল নেইলপলিশ এক সাথে মিশিয়ে নিন।