অতিরিক্ত আয়রন এবং ড্রায়ার ব্যবহারের কারণে চুল শুষ্ক এবং ভঙ্গুর হয়ে যায়৷ যত টা সম্ভব এগুলো পরিহার করুন ৷
যদি ব্যবহার করতেই হয় তবে সর্বনিম্ন তাপমাত্রায় ব্যবহার করুন ৷
* বাইরে যাওয়ার সময় ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন৷ অনেক সময় রোদে দীর্ঘক্ষণ ঘোরা ফেরার কারণে চুল ক্ষতিগ্রস্থ হয় ৷
* ব্যবহার করুন বড় এবং ফাঁকা দাঁতযুক্ত চিরুনি , এতে চুল ছিড়বে, ভাঙ্গবে কম ৷
* মাসে একবার ডিপ কন্ডিশনিং করুন ৷
* সপ্তাহে অন্তত এক দিন হট অয়েল ম্যাসেজ করুন৷ এতে চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়বে৷ চুল মসৃন হবে ৷
* ব্যবহার করুন ভিনেগার ৷ শ্যাম্পু করার পর একটি পাত্রে অর্ধেক পরিমাণ পানি এবং অর্ধেক পরিমাণ ভিনেগার নিয়ে চুল ধুয়ে ফেলুন ৷ চুল হবে ঝলমলে ৷