Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the newsmatic domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/boichitrojibon/public_html/wp-includes/functions.php on line 6131
মেহেদি দেয়ার আগে চুলের যত্ন ; – BoichitroJibon

মেহেদি দেয়ার আগে চুলের যত্ন ;

প্রকৃতিতে এখন চলেছ গ্রীষ্মকাল। এই গ্রীষ্ম ত্বকের পাশাপাশি চুলও নির্জীব হয়ে পড়ে। বাতাসে আদ্রতা থাকায় এবং অতিরিক্ত ধূলাবালিতে চুল অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই এ সময় দরকার বাড়তি যত্ন। চুলের গোড়া মজবুত করা, চুলের রুক্ষতা দূর করা নতুন চুল গজানো থেকে শুরু করে চুলের নানা সম্যসা দূর করে থাকে মেহেদি।

তাইতো আগের দিনে চুলের যত্ন বা চুলের রং করতে মেহেদি পাতা ব্যবহার করা হত। কিন্তু মেহেদি লাগানোর আগে কিছু নিয়ম আছে। এগুলো না মানার কারণে মেহেদি চুলে দেয়ার সঠিক ফল পাওয়া যায় না। তাই আজ বিডি লাইভ পাঠকদের জন্য দেয়া হলো কিভাবে চুলে মেহেদি দিলে ভালো ফল পাওয়া যাবে।

# পর্যাপ্ত সময় দিন
মেহেদি লাগিয়ে সঙ্গে সঙ্গে চুল ধুয়ে ফেলবেন না। কমপক্ষে ২ ঘন্টা অপেক্ষা করুন। এতে মেহেদির রং চুলে ভালোভাবে বসবে। তাই হাতে সময় নিয়ে চুলে মেহেদি লাগান।

# চুল রুক্ষ করে তোলে
অনেকেই বলে মেহেদি চুল রুক্ষ করে থাকে। হ্যাঁ আপনার মাথার তালু রুক্ষ হলে মেহেদি চুল রুক্ষ করে তুলবে। তাই মেহেদির প্যাকের সঙ্গে তেল, টকদই ব্যবহার করুন। কিংবা মেহেদি লাগিয়ে শ্যাম্পু করে মাথায় তেল লাগান।

# মাথার তালুতে ইনফেকশন থাকলে
মাথার তালুতে ইনফেকশন বা অন্য কোনো সমস্যা থাকলে মেহেদি লাগাবেন না। মাথার তালুর ইনফেকশন আরো বাড়িয়ে দিতে পারে মেহেদি। তাই ইনফেকশন সম্পূর্ণ ভালো হলে তারপর মেহেদি লাগান।

# চুল কালার করা থাকলে
যদি চুল রং করা থাকে তবে মেহেদি লাগাতে যাবেন না। কেমিক্যাল রং এবং মেহেদি রং দুটি মিশে আপনার চুলের ক্ষতি করবে। এমনকি চুল পড়া বেড়ে যেতে পারে। চুলে রং লাগানোর ৬ মাস পর মেহেদি লাগাবেন।

# লেবুর রসের ব্যবহার
অনেকেই মেহেদির প্যাকে লেবুর রস ব্যবহার করে থাকে। কিন্তু মেহেদিতে লেবুর রস ব্যবহার করা উচিত নয়। লেবুর রসে অ্যাসিড আছে যা চুলকে শুষ্ক করে দেয়। লেবুর রসের পরিবর্তে আপনি চায়ের লিকার বা কফি ব্যবহার করতে পারেন। এটি মেহেদির রং আরো গাঢ় করবে।

# ভ্যাসলিনের ব্যবহার
চুলে মেহেদি লাগানোর সময় কপাল এবং কানের আশেপাশে মেহেদি লেগে যেতে পারে। এ সমস্যা থেকে কপালে ও কানের আশেপাশে ভ্যাসলিন লাগিয়ে নিন। এতে করে এই জায়গাগুলোতে মেহেদি লাগবে না।

কৌশল :

# মেহেদির পেস্ট ঘন করার জন্য এতে চিনি ব্যবহার করুন।

# যেদিন মেহেদি দিবেন তার আগের দিন চুলে তেল দিয়ে দিন। এতে করে মেহেদি লাগানোর পর চুল আর রুক্ষ হয়ে যাবে না।

# গাঢ় রং পাওয়ার জন্য ফ্রেশ মেহেদি ব্যবহার করার চেষ্টা করবেন। ২-৩ বার লাগানোর পর স্থায়ীভাবে চুল রং হবে।

# মেহেদির সঙ্গে অতিরিক্ত উপাদান যোগ করবেন না। এটি চুলের উপকারের চেয়ে ক্ষতি করতে পারে বেশি।

# মেহেদি লাগানোর পর চুলে হেয়ার ক্যাপ ব্যবহার করুন। এতে চুল থেকে মেহেদি কাপড় বা গায়ে লাগবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.