ছোট বাচ্চা দেখলে সবারই আদর করতে ইচ্ছাকরে। সবাই চুমুও দেয়। তবে আপনার চুমুতে কোনো কাজ না হলেও শিশুর মায়েরচুমুতে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নিউজিল্যান্ডের এক গবেষণা থেকেসম্প্রতি এমনটিই জানা গেছে।জন্মানোরপর সব সন্তান মায়ের কাছ থেকে উষ্ণ আদর পায়। মা কোলে নেয়, আদর করে। সেইসময়ে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকলেও মায়ের চুমু রোগের প্রতিষেধকহিসেবে কাজ করে। বিশেষ করে কান ও গলার ইনফেকশন রোধ হয় মায়ের প্রথম চুমুতে।ইউনিভার্সিটিঅফ ওটাগোর গবেষকরা জানিয়েছেন, সন্তান জন্মানোর এক মাস আগে থেকেই মায়েরমুখে এক ধরণের ব্যাকটেরিয়া জন্মায় যা শিশুর শরীর থেকে কে-১২ নামে একটিব্যাকটেরিয়াকে দূর করে দেয়। এছাড়া মায়ের প্রথম চুমু সন্তানের কান ও গলারইনফেকশন রোধে সহায়তা করে।
মায়ের আদরমাখা চুমুতে শিশুর রোগ প্রতিরোধ করে