* সাধকগণের মাঝে মাঝে রোজা রাখা একান্ত দরকার। উপবাসব্রত দ্বারা শরীর-মন হালকা ও পবিত্র থাকে। ধ্যান-ধারণা, মোরাকেবা, মোশাহেদা, জিকির-আজকারে বিশেষ আনন্দ পাওয়া যায়। প্রকৃত রোজা হইল দশ ইন্দ্রিয়, ষড় রিপু, মন্দ কাজ হইতে মন বুদ্ধিকে বাঁচাইয়া রাখা। যে যতদিন এই সম্বন্ধে রেয়াজত করিবে তার ততদিন রোজা।
* জগতে সবাই স্বার্থপর, দরবেশগণও স্বার্থপর। কিন্তু তাদের স্বার্থ-স্বার্থ-স্বার্থ = স্ব+অর্থ; অর্থাত্ নিজের মঙ্গল। দরবেশগণ ভুল সংশোধন করিয়া আত্ম-পরিচয় লাভে স্ব-স্ব রূপে লীন হওয়াই স্বার্থ। বিষরী লোকের স্বার্থ অনিত্য পদার্থ। পরকালের যাতনাদায়ক তাদের স্বার্থ অনর্থ বটে।‘দরবেশগণের স্বার্থ বটে’।