উপকরণ
আম ১০টা,
সরষে বাটা ২ চামচ,
পাঁচফোড়ন বাটা ১ চামচ,
সিরকা আধা কাপ,
হলুদ গুঁড়া ১ চা-চামচ,
মরিচ গুঁড়া ১ চা-চামচ,
লবণ স্বাদমতো,
চিনি ১ কাপ,
তেজপাতা ২টা,
শুকনা মরিচ ৩টা,
সরষের তেল ১ কাপ।
প্রণালি
আম খোসাসহ টুকরো করে হলুদ ও লবণ মাখিয়ে ৮-১০ ঘণ্টা রোদে দিন। এবার হলুদ, মরিচ, সরষে, পাঁচফোড়ন ও অর্ধেক সিরকা আমের সঙ্গে মিশিয়ে আবার রোদে দিন।
শুকিয়ে এলে বাকি সিরকা, চিনি, তেজপাতা ও শুকনা মরিচ দিয়ে বোতলে ঢুকিয়ে রোদে দিন। তেল ভালোভাবে গরম করে ঠান্ডা হলে আচারের বোতলে ঢেলে কয়েক সপ্তাহ রোদে দিন।