উপকরণ
আম ১০টা,
চিনি ২ কাপ,
পানি ১ কাপ,
লবণ আধা চা-চামচ,
এলাচ ৩টা,
দারচিনি ২ টুকরো,
তেজপাতা ২টা,
চুন ১ চা-চামচ।
প্রণালি:
আমের খোসা ফেলে দুই টুকরো করে নিন। এবার টুথপিক দিয়ে আমের টুকরো ভালোভাবে ছিদ্র করে নিন। চুনের পানিতে আম ৭-৮ ঘণ্টা ভিজিয়ে রাখুন। আম তুলে পরিষ্কার পানিতে কয়েকবার ধুয়ে নিন।
এবার চিনির সিরায় সব উপকরণ দিয়ে ফুটে উঠলে আম ছেড়ে দিন। অল্প আঁচে রাখুন। আম নরম হলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বোতলে ঢুকিয়ে রাখুন।