উপকরণ
আমের টুকরো ৪ কাপ,
লবণ ২ চামচ,
কালোজিরার গুঁড়া ১ চা-চামচ,
শুকনা মরিচ ৩টা,
মৌরি গুঁড়া আধা চা-চামচ,
হলুদ গুঁড়া ১ চা-চামচ,
পাঁচফোড়ন ১ চা- চামচ,
সরষের তেল ২ কাপ।
প্রণালি
আমের খোসা ফেলে লম্বা টুকরো করে লবণ পানিতে ৫ থেকে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর পানি ঝরিয়ে এতে হলুদ ও প্রয়োজনমতো লবণ দিয়ে কড়া রোদে কয়েক ঘণ্টা রেখে মৌরি গুঁড়া ও কালোজিরার গুঁড়া দিয়ে আবার রোদে দিন।
শুকনা নরম আম বোতলে ঢুকিয়ে নিন। গরম তেলে পাঁচফোড়ন ভেজে তেল ও পাঁচফোড়ন আমের বোতলে ঢেলে দিয়ে কয়েক দিন বোতলের মুখে পাতলা কাপড়ে বেঁধে রোদে দিন।