Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the newsmatic domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/boichitrojibon/public_html/wp-includes/functions.php on line 6131
সুন্দরী থাকুন আজীবন এই মাস্ক ব্যবহারে ! – BoichitroJibon

সুন্দরী থাকুন আজীবন এই মাস্ক ব্যবহারে !

এই মাস্কের মূল উপাদান মধু যা ত্বকে ত্বকে ব্যাকটেরিয়ার প্রকোপ দূর করার মাধ্যমে ব্রণ কমায়। এছাড়াও রোমকূপ সংকুচিত করে ফলে ব্ল্যাক হেডসের সমস্যা দূর হয়। এছাড়াও মধু ত্বককে টানটান ও সজীব করে তোলে। এছাড়াও এতে আছে অলিভ অয়েল যা ত্বককে পুষ্টি যোগায়। আছে বেকিং সোডা, যা ত্বকের মরা কোষ কয়েক মিনিটের মাঝেই দূর করে দেয় এবং ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।

খুবই সহজলভ্য উপাদানে তৈরি এই ফেসমাস্কটি সপ্তাহে মাত্র একবার ব্যবহার করুন, আর তাতেই আপনার ত্বকের সমস্ত সমস্যা দূরীভূত হয়ে সৌন্দর্য থাকবে অটুট। ত্বকের বাড়তি তেল কমে যাবে, ব্রণ ও ব্ল্যাকহেডসের থাকবে না, কালো দাগছোপ মিলিয়ে যাবে, ত্বক হয়ে উঠবে নরম ও মসৃণ। যে কোন রকমের ত্বকে বা যে কোন বয়সের ত্বকেই কাজ করবে এই ফেসমাস্কটি। আর সময় লাগবে মাত্র ১০ মিনিট। কী করবেন? চলুন জেনে নিই।

যা লাগবে :
১ চা চামচ অলিভ অয়েল
১/২ চা চামচ খাঁটি মধু
১ চা চামচ বেকিং সোডা (বেকিং পাউডার নয়, সোডা। যে কোন সুপার শপে কিনতে পাবেন)

যা করবেন :
-প্রথমে মুখ খুব ভালো ভাবে পরিষ্কার করে নিন।
– এরপর সমস্ত উপাদান ভালো করে মিশিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করুন।
-এই পেস্ট পরিষ্কার ত্বকে মাখুন। তারপর ১০ মিনিট অপেক্ষা করুন।
-১০ মিনিট পর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।
-প্রত্যেক সপ্তাহে মাত্র একবার ব্যবহার করলেই আপনার ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, সমস্যাবিহীন ও একেবারেই দাগছোপ মুক্ত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.