স্যান্ডউইজ, বার্গার অর্থাৎ জাঙ্ক জাতীয় খাবারের স্বাদ বাড়াতে কিংবা চুলের যত্নে যে মেয়োনিজ ব্যবহার করা হয় তা আপনি চাইলে খুব সহজে ঘরেই বানিয়ে ফেলতে পারেন। জেনে নিন কিভাবে তৈরি করবেন মেয়োনিজ
যা যা লাগবে:
ডিমের কুসুম ২টি,
৩/৪ চা চামচ লবণ,
১/৪ চা চামচ চিনি,
৪ থেকে ৫ চা চামচ লেবুর রস বা ভিনেগার,
১/২ কাপ অলিভ অয়েল,
প্রয়োজন অনুযায়ী গরম পানি।
যেভাবে তৈরি করবেন: প্রথমে ডিমের কুসুম, লবণ, চিনি ও ১ চা চামচ লেবুর রস দিয়ে ভালো ভাবে বিট করে নিন। এরপর মিশ্রণের মধ্যে তেল ফোঁটা ফোঁটা করে দিয়ে মেশান। ভালোমতো বিট করা হলে লেবুর রস আর প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে বিট করতে করতে ঘন ক্রিম হয়ে গেলে বুঝবেন আপনার মেয়োনিজ রেডি।
বাড়িতে তৈরি মেয়োনিজে কোনো প্রিজারভেটিভ দেয়া হয় না। তাই মেয়োনিজ ফ্রিজে ১ সপ্তাহের বেশি সংরক্ষণ না করাই ভালো।