Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the newsmatic domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/boichitrojibon/public_html/wp-includes/functions.php on line 6131
বর্ষায় আসবাবপত্রের যত্ন – BoichitroJibon

বর্ষায় আসবাবপত্রের যত্ন

বর্ষা মানেই আর্দ্র আবহাওয়া। বাতাসে থাকে অতিরিক্ত জলীয়বাষ্প। এ সময় আপনার দামি আসবাবপত্রের দিকে রাখতে হবে বিশেষ নজর। নয়তো ব্যাকটেরিয়া ক্ষতিসাধন করতে পারে আসবাবপত্রের সৌন্দর্য ও স্থায়িত্বে। বর্ষায় আসবাবপত্রের যত্নে কিছু টিপস। বর্ষায় আসবাবপত্রে প্রায়ই ফাঙ্গাস পড়তে দেখা যায়। এতে বার্নিশ নষ্ট হয়ে যায়। আসবাবপত্র হয়ে যায় বিবর্ণ। এ সমস্যা থেকে মুক্ত থাকতে হলে বর্ষার শুরুতেই রেকটিফাইড স্প্রিট দিয়ে ফার্নিচার মুছে নিন। বাজারের যে কোনো হার্ডওয়ারের দোকানে রেকটিফাইড স্প্রিট কিনতে পাবেন।
একটা পরিষ্কার ন্যাকড়া স্প্রিটে ভিজিয়ে সব আসবাবপত্র ভালো করে একবার মুছে নিন। এতে পুরো বর্ষায় ফাঙ্গাস থেকে মুক্ত থাকবে আপনার মূল্যবান আসবাবপত্র।
অনেক সময় কোনো কোনো পুরনো বাড়ির দেয়ালের একপাশ ড্যাম হয়ে যায়। এরকম ড্যাম দেয়ালের পাশ থেকে বর্ষায় আসবাবপত্র সরিয়ে রাখাটাই ভালো। নিতান্ত যদি রাখতে হয় তাহলে ওয়াটার প্রুফ পলিশ দিয়ে নিন। সম্ভব না হলে ড্যাম দেয়ালের সাইডে আসবাবের পেছনের অংশ পাতলা পলিথিন দিয়ে ঢেকে দিন।
দামি আসবাবপত্রের নিচে একটা ছোট্ট টিন বা কাচের পাত্রে একটুকরো সালফার বা গন্ধক রেখে দিন। এতে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে মুক্ত থাকবে আপনার আসবাব।
বর্ষায় খেয়াল রাখতে হবে ছাদ চুয়ে বা ভেন্টিলেটার দিয়ে বৃষ্টির পানি আসে কিনা। যদি আসে তাহলে দ্রæত তা বন্ধের ব্যবস্থা নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.