এই গরমে জীবিকার তাগিদে যে পুরুষেরা নিয়মিত ঘরের বাইরে যান, তাদের চুলে নানারকম সমস্যা দেখা দেয়। অধিকাংশ পুরুষের ঘামে চুলের গোড়া ভিজে নরম হয়ে যায়। এতে চুল পড়া বেড়ে যায় এবং মাথা চুলকাতে থাকে। কারো কারো আবার চুলে খুশকির উপদ্রব বেড়ে যায় এবং চুল তেল চিটচিটে হয়ে যায়। কিছু বিষয় মেনে চললে এসব সমস্যা থেকে মুক্তি পাবেন খুব সহজেই।
* ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন। তবে খেয়াল রাখবেন চুল ধোয়ার পরও যেন চুলে শ্যাম্পু কিংবা কন্ডিশনার লেগে না থাকে।
* বেশি বেশি ফলমূল, শাকসবজি ও পানি খান। গরমে চুলে আরামদায়ক কোনো কাট দিন। চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না। রোদে বের হলে অবশ্যই ছাতা কিংবা ক্যাপ ব্যবহার করুন।
* খুশকি ও চুল পড়া দূর করতে হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। সপ্তাহে একদিন ১ টেবিল চামচ বাটা মেহেদির সঙ্গে ২ টেবিল চামচ টক দই মিশিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।
* সপ্তাহে দুইদিন ১ টেবিল চামচ লেবুর রসের সঙ্গে ১ টেবিল চামচ মেথির গুঁড়া ও ১ টেবিল চামচ টক দই মিশিয়ে চুলে লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
* সপ্তাহে একদিন ডিমের সাদা অংশের সঙ্গে ১ টেবিল চামচ আমলকির রস ও ১ টেবিল চামচ মেহেদি বাটা মিশিয়ে চুলে লাগিয়ে ২৫ থেকে ৩০ মিনিট পর শ্যাম্পু করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন।