আপনারা দেখবেন বেশিরভাগ মানুষই তাদের শরীরের প্রতি যত্ন নেয় না। কিন্তু প্রত্যেকটি মানুষের উচিৎ নিজ দায়িত্বে শরীরে যত্ন নেয়া। শারীরিক ও মানসিক ভাবে নিজেকে সুস্থ রাখার জন্য প্রথমে শরীরকে বিষ মুক্ত রাখতে হবে।সহজলভ্য কিছু খাদ্য নিয়মিত গ্রহনের ফলে আমরা আমাদের শরীরকে বিষ মুক্ত রাখতে পারি।
টাটকা ফল: ফাইবার, ভিটামিন, , অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ, ও কম ক্যালোরি সব কিছুই তাজা ফলে বিদ্যমান। যা শরীর থেকে বিষাক্ত উপাদানগুলো নির্মূলে সাহায্য করে। সেই সঙ্গে চোখ ও ত্বককে উজ্বল করে এবং হজম শক্তি বাড়ায়।
লেবু: লেবুতে আছে একগুচ্ছ ডিটক্স ডাইট যা টক্সিন নামক বিশেষ প্রকার জৈব, যা বিষ নির্মূলে সহায়তা করে। এছাড়া লেবুতে রয়েছে ভিটামিন সি, যা দাঁত ও ত্বকের জন্য বিশেষ উপকারী। তাছাড়া লেবুর ক্ষারীয় প্রভাব আপনার শরীরে অম্লতার ভারসাম্য ফিরিয়ে আনে। প্রতিদিন এক ফালি লেবুর সাথে গরম পানি আপনার শরীর থেকে বিষ নির্মূল করবে।
গ্রিন টি: শরীর থেকে বিষাক্ত জৈব রাসায়নিক নির্মূলে গ্রিন-টি’র কোনো বিকল্প নেই। তরল এই খাবার আমাদের শরীরের বিভিন্ন অংশের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। এটি শুধু চা নয়, একে ওজন কমানোর ঔষুধও বলা চলে। এতে রয়েছে উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট।
রসুন: হৃৎপিণ্ডের উপকারের জন্য অন্যতম প্রয়োজনীয় খাদ্য হচ্ছে রসুন। এতে রয়েছে এলিসিন নামক রাসায়নিক উপদান যা রক্তে শ্বেত রক্তকণিকা উৎপাদন ও টক্সিন নির্মূলে সাহায্য করে। রসুন কাচা খাওয়া সবচেয়ে উপকারী।
উপরের এই খাবারগুলো আপনি প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন, এতে আপনার শরীরের বিষাক্ত জিনিসগুলো দ্রুত তাড়িয়ে দিন। আশা করু ভালো লেগেছে তাহলে শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিন। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করুন। সুস্থ্য থাকুন ভালো থাকুন।