গরমের দিনে তরমুজ জুস সত্যি এক অসাধারণ পানিয়। গ্রীষ্মের সময় তরমুজ খুবই সাধারন একটি ফল আমাদের দেশে যা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আর এই গরমে বলতে পারি তরমুজের জুস পান করার পর আপনার অন্যকোনো জুস পান করতে ইচ্ছে করবেনা। এর স্বাদ এবং এর গরম কাটানোর যেই উপকরণ তা আপনাকে অবাক করে দিবে। তাছাড়া তরমুজে রয়েছে অনেক পুষ্টিগুন যেমন ৬% চিনি, ৯১% পানি এর মধ্যে আরো রয়েছে, ভিটামিন সি, লো ফ্যাট, এবং সোডিয়াম।
উপকরণ
২ কাপ টুকরা করা তরমুজ
১/৪ লেবুর রস
এক টুকরা লেবু সাজানোর জন্য
পুদিনা পাতা সাজানোর জন্য
২ চামচ চিনি
পরিমাণ : এক গ্লাস তরমুজ জুস
প্রণালী
১. ছোট ছোট টুকরা করে তরমুজ কাটুন, বিচি এবং চামড়া ফেলে দিন। টুকরা করা তরমুজ একটি পাত্রে নিয়ে সেগুলো ফ্রিজে রেখে দিন ১-২ ঘন্টা।
২. ব্ল্যান্ডারে তরমুজ, লেবুর রস, এবং চিনি দিয়ে ব্ল্যান্ড করুন।
৩. এইবার তরমুজের জুস গ্লাসে ঢালুন, এবং লেবুর টুকরা এবং পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিন পরিবেশনের পূর্বে।