১ম প্রতিবেশী বললেন,
সবাই বলে আপনাকে দেখে মনে হয় আপনি ভীষণ সুখী মানুষ।
আসলেও কি তাই? ২য় প্রতিবেশীর জবাব, হ্যাঁ, আমারও তো তাই মনে হয়।
১ম প্রতিবেশী প্রশ্ন করলেন,
বলতে পারেন,
সুখী হতে হলে একজন মানুষের কী করতে হয়?
২য় প্রতিবেশীর উত্তর,
খুব সহজ একটি কাজ। যা পাওয়ার নয় তা পাওয়ার চেষ্টা না করা।