উপকরণ :
কাঁচা আম ৪টি,
চিনি আড়াই কাপ,
ঘি আধা কাপ,
এলাচ গুঁড়া ৪টি,
সবুজ ফুড কালার সামান্য,
কিশমিশ ২ টেবিল চামচ।
প্রস্তুত প্রণালি : খোসাসহ আম সিদ্ধ করে নিন। আমের খোসা ছিলে ব্লেন্ড করে নিন। প্যানে ঘি দিয়ে এলাচ ও কিশমিশ দিন। আম দিয়ে কিছুক্ষণ ভাজুন। চিনি দিন। ভালো করে নাড়তে থাকুন, যেন লেগে না যায়। যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিন এবং ঠাণ্ডা হলে পরিবেশন করুন।