Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the newsmatic domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/boichitrojibon/public_html/wp-includes/functions.php on line 6131
গরম তাড়ানোর প্রসাধনী……. – BoichitroJibon

গরম তাড়ানোর প্রসাধনী…….

নানা প্রয়োজনে বাইরে বের হতেই হয়। সারাদিন সতেজ থাকতে হাতব্যাগে রাখুন এমন সব প্রসাধন, যা সঙ্গে থাকলে রোদ, ধুলা-ময়লা সত্ত্বেও এই গরমে থাকবেন স্নিগ্ধ ও সতেজ।

ক্লিনজিং মিল্ক

ক্লিনজিংমিল্ক ব্যবহারে ত্বকের ধুলা-ময়লা, তেল উঠে আসে। ত্বক পরিষ্কারের সঙ্গেত্বকের আর্দ্রতাও বজায় থাকে। তুলায় ক্লিনজিং মিল্ক নিয়ে আলতো করে মুখ মুছেফেলুন। এরপর প্রয়োজনমতো সানস্ক্রিন বা মেকআপ লাগান। শুষ্ক ও স্বাভাবিক ত্বকপরিষ্কার করতে ব্যবহার করুন ক্লিনজিং জেল। তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্যক্লিনজিং লোশন।

টোনার

ত্বকেরঅতিরিক্ত তেল, মরা কোষ, ধুলা-ময়লা, মেকআপ দূর করে টোনার। সঠিকভাবে টোনিংকরলে লোমকূপের আকার স্বাভাবিক ও পরিষ্কার থাকে। ত্বকের সজীবতা বজায় রাখারপাশাপাশি মুখের ক্লান্ত ভাব দূর হয়। ত্বকের অতিরিক্ত তেল নিঃসরণও রোধ করেটোনার। ওয়েট টিস্যু দিয়ে মুখ মোছার পর তুলায় টোনার নিয়ে মুখ ভালোভাবে মুছেফেলুন। টোনারের প্রধান উপাদান অ্যালকোহল। বেশি অ্যালকোহল ত্বক শুষ্ক করেদেয়। তাই শুষ্ক ত্বকের জন্য কম অ্যালকোহলযুক্ত টোনার বেছে নিন। স্পর্শকাতরত্বকে টোনার ব্যবহার না করাই ভালো। এ ক্ষেত্রে ব্যবহার করুন গোলাপজল। তুলারবলে গোলাপজল নিয়ে পুরো মুখ মুছে ফেলুন। টোনার হিসেবে বেশ ভালো কাজ করে।

ফেসওয়াশ

ব্যাগেফেসওয়াশ রাখতে পারেন। ত্বকের ধরনভেদে ফেসওয়াশও আলাদা হয়। তৈলাক্ত ত্বকেলেবু বা কমলাসমৃদ্ধ ফেসওয়াশ ভালো কাজ করে। এতে মুখের তেলতেলে ভাব কমে যায়।স্ক্রাব বা দানাদার ফেসওয়াশও তৈলাক্ত ত্বকের জন্য উপযোগী। তবে ব্রণেরসমস্যা থাকলে দানাদার ফেসওয়াশ ব্যবহার না করাই ভালো। এ ক্ষেত্রে নিমফেসওয়াশ ভালো। ফ্রুট ফেসওয়াশ স্বাভাবিক ত্বকের উপযোগী। শুষ্ক ত্বকে আমন্ডতেলসমৃদ্ধ ফেসওয়াশ কার্যকর।

সানস্ক্রিন

রোদেরঅতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বক কালো হয়ে যায়। কার্যকর সমাধান হলোসানস্ক্রিন। বাজারে অনেক রকমের সানব্লক ও সানস্ক্রিন পাবেন। ক্রিম, জেল, লোশন, স্প্রে, পাউডার ইত্যাদি। ত্বক তৈলাক্ত হলে সানব্লক লোশন বেছে নিনঅথবা সানস্ক্রিন পাউডার। আর শুষ্ক ত্বকের জন্য ক্রিম। হাতে ও পায়েসানস্ক্রিন জেল ব্যবহার করুন।

ঠোঁটেরজন্য বেছে নিন সানস্ক্রিনযুক্ত লিপবাম। কেনার সময় নিশ্চিত হোন সানস্ক্রিনেরএসপিএফ (সান প্রটেক্ট ফ্যাক্টর) যেন ৩০-এর কম না হয়। এসপিএফ ৩০ সমৃদ্ধসানস্ক্রিন তিন ঘণ্টা রোদ থেকে সুরক্ষা দেবে। তার বেশি রোদে থাকলে আবারসানস্ক্রিন লাগান। বাইরে যাওয়ার ২০ মিনিট আগে ত্বকের খোলা অংশে সানস্ক্রিনলাগান। মেকআপ করতে চাইলে সানস্ক্রিন লাগানোর ২০ মিনিট পর করুন।

ব্লটিং পেপার

ত্বকতৈলাক্ত হলে মেকআপের কিছুক্ষণ পরই মুখের টি-জোনে তেল জমে। এ সমস্যা থেকেবাঁচতে হাতব্যাগে রাখুন ব্লটিং পেপার। এটি অতিরিক্ত তেল শুষে নেয়। ত্বকেরযে অংশে তেল জমেছে সেখানে ব্লটিং পেপার চেপে ধরুন। তারপর হালকাভাবেকমপ্যাক্ট পাউডার বুলিয়ে নিন। মেকআপ দীর্ঘক্ষণ ভালো থাকবে।

ওয়েট টিস্যু

ওয়েটটিস্যু বিশেষভাবে তৈরি হয় মুখে ব্যবহার উপযোগী করে। এতে ল্যাভেন্ডার নামকসুগন্ধি থাকে, যা ব্যবহার করলে মুখ সতেজ ও সজীব থাকে। বাইরে সব সময় পানিদিয়ে মুখ ধোয়া সম্ভব নয় বলে ওয়েট টিস্যু বেশ কার্যকরী। ওয়েট টিস্যু সহজেইত্বকের তেল, ময়লা মুছে ফেলে। সাধারণত সানস্ক্রিনের কার্যকারিতা ৩ থেকে ৪ঘণ্টা পর শেষ হয়ে যায়। এর চেয়ে বেশি সময় বাইরে থাকলে ওয়েট টিস্যু দিয়ে মুখমুছে আবার সানস্ক্রিন লাগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.