এই সময় আবহাওয়া অনেক রুক্ষ হওয়ায় ধুলোবালি বেশি হয়। এতে যাদের ত্বক তৈলাক্ত তারা অনেক সমস্যায় পড়ে থাকেন। ধুলোবালি ত্বকে আটকে গিয়ে সৃষ্টি করেব্রণের। এই সমস্যা সমাধানে তৈরি করুন টমেটো ফেইস প্যাক। ১টি টমেটো টুকরো করে কেটে নিয়ে চিপে রস বের করে নিন। এরপর এতে ৩ চা চামচ চালের গুড়ো, ১ চা চামচ মধু দিয়ে ভালো করে মেশান। এই মিশ্রণটি মুখে ঘুরিয়েম্যাসাজ করুন ১৫ মিনিট। এরপর ৫ মিনিট ত্বকে রেখে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়েফেলুন। সপ্তাহে ২/৩ বার ব্যবহারে ত্বকের সমস্যার সমাধান হবে।
তৈলাক্ত ত্বকের যত্নে টমেটো ফেইসপ্যাক