সিনেমা হলের সামনের সিটে বসেছেন লম্বা ও গায়ে মোটা এক দর্শক।
পিছনের সিটে এক খাটো যুবক।
সে কিছুই দেখতে পারছে না সামনের ওই লোকটির জন্য।
মোটা দর্শক পিছনের সিটের যুবককে বললেন, ঠিক আছে।
তুমি আমাকে ফলো করে যাও।
আমি হাসলে তুমিও হাসবে।
তাহলে সিনেমার মজাটা মাঠে মারা যাবে না।