Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the newsmatic domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/boichitrojibon/public_html/wp-includes/functions.php on line 6131
গরমে ছেলেদের ত্বকের যত্ন – BoichitroJibon

গরমে ছেলেদের ত্বকের যত্ন

গরমে ত্বকের তৈলাক্ততা বেড়ে যায়। তৈলাক্ততা কমাতে ডিপ ক্লিনজিং করতে পারেন।
যেভাবে করবেন
* প্রতিদিন দুইবার মুখ পরিস্কার করুন।
* সকালে ঘুম থেকে উঠে ফেসওয়াশ বা ভালো মানের সাবান দিয়ে মুখ ধুয়ে নিন।
* বেসন বা মসুর ডাল বাটাও হতে পারে মুখ ধোয়ার উপকরণ।
* আবার বেবিসোপ, ডাভ, নিভিয়া, নিউট্রোজেনো সোপ দিয়েও মুখ ধুতে পারেন।
পারফেক্ট শেভিং
* যাদের মুখে ব্রণ রয়েছে তাদের শেভ করে ফেলা উচিত।
* শেভ করলে আবার ত্বক শুষ্ক হয়। তাই শেভের আগে গরম পানির ভাপ নিতে হবে। অথবা একটি তোয়ালে গরম পানিতে ভিজিয়ে মুখের ওপর ধরে রাখুন।
* ব্লেড সব সময় একদিকে চালাবেন।
* শেভের পর অবশ্যই আফটার শেভ লোশন লাগাতে হবে। তা যেন নন-অ্যালকোহলিক হয়।
ময়েশ্চারাইজিং
* শেভের ফলে মুখের আর্দ্রতা চলে যায়। যাদের ত্বক তৈলাক্ত তাদের ক্ষেত্রে ওয়াটার বেইজড ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।
* ল্যাভেন্ডার অয়েল, স্যাগি, মিন্ট, টি ট্রি তেল স্কিন টোনার হিসেবে লাগাবেন।
* বাইরে রোদে যাওয়ার আগে নূ্যনতম পিএইচপি ১৫ আছে এমন সানক্রিম লাগিয়ে বেরুবেন।

লক্ষ্য রাখুন
* সম্ভব হলে ঘণ্টায় একবার মুখে পানির ঝাপটা দিন।
* বাসায় শেভ করার চেষ্টা করুন।
* ব্লক হেডস উঠাতে স্ক্র্যাব ব্যবহার করুন।
* ব্রণ হলে খোঁটাখুঁটি করবেন না।
* ভাজাপোড়া বেশি খাবেন না। অ্যালকোহল ও সিগারেটের অভ্যাস থাকলে পরিত্যাগ করা উচিত।
* বাসায় সপ্তাহে দুই দিন মাস্ক বা উপটান লাগাতে পারেন।
* মুখে কোনো প্রসাধন ব্যবহারের ফলে যদি ব্রণ দেখা দেয় তবে তা ব্যবহার করবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.