এই গরমে আজকাল সবাই খুব অতিষ্ট তাই আমরা এই গরম দূর করার জন্য কিছু ঠান্ডা খেতে চাই ।
আর তাই খুব সহজে তৈরী করা একটি সরবতের রেসেপি দেয়া হলো আজ ।
উপকরণঃ
• দুধ আধা কেজি,
• জাফরান আধা চা চামচ,
• পেস্তা কুচি আধা টেবিল চামচ,
• আমন্ড বাদাম কুচি আধা টেবিল চামচ,
• চিনি ৪ টেবিল চামচ,
• পেস্তা ও আমন্ড বাটা ১ টেবিল চামচ,
• কিশমিশ আধা টেবিল চামচ,
• এলাচ গুঁড়া সিকি চা চামচ,
• গোলাপ পানি আধা চা চামচ।
প্রণালীঃ
• দুধ, গোলাপ পানি, জাফরান ও চিনি একসঙ্গে চুলায় দিতে হবে, ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বাকি উপকরণ মিলিয়ে বরফ কুচি দিয়ে পরিবেশন করতে হবে।
বাঙ্গির শরবত
উপকরণ : বাঙ্গির রস ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, লেবুর রস ১ চা চামচ, বরফ কিউব পরিমাণমতো, লবণ এক চিমটি ( না দিলেও হয়)।
প্রণালী : বাঙ্গি কুচি কুচি টুকরো করুন। বড় বাটিতে বাঙ্গির সঙ্গে চিনি মিশিয়ে রেখে দিন বেশ কিছুণ। লেবুর রস ও বরফ মিশিয়ে রাখুন আরও কিছুণ। বাঙ্গি থেকে পানি বের হয়ে শরবত হবে। এটা ছেকে ঢেলে নিন গ্লাসে। লবণ মেশান। বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।