উপকরণঃ
মাঝারি সাইজের কাঁচা আম – ২টি
সোডা বাই কার্বনেট – এক টিপ
চিনি দিয়ে ফোটানোদুধ- দেড় কাপ
প্রণালীঃ
১। দুধটা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।
২। খোসা ছাড়িয়ে আম খুব সরু করে কুচিয়ে মন্ড না হওয়া পর্যন্তসিদ্ধ করুন।
৩। মন্ডটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে খুব ভালো করে সোডা মেশান।
৪। এবার মিশ্রণটা বরফ ঠান্ডা দুধেমিশিয়ে দিন। লম্বা গ্লাসে ঢেলে বরফের কুচি দিয়ে পরিবেশন করুন।