ভারতীয় গুরু সম্প্রদায় : ভারতীয় গুরুদের মধ্যে একদল আছে যাদের বলা হয় অর্থলোভী তান্ত্রিক গুরু। এদেরকে কেউ পছন্দ করে না, কারণ গুরুবাদে অর্থলোভ দেবত্মের পথে প্রধান অন্তরায়। অর্থলোভী গুরুদের ভেতর যে লোভীশক্তি থাকে তা‘অভিচার ক্রিয়া’ বিশেষ পদ্ধতিচর্চার ফলে জাগ্রত হয়। অভিচার ক্রিয়াচর্চার ফলে গুরুর শক্তি জাগ্রত হলে গুরুর প্রতি শিষ্য বা ভক্তরা পাগলের মতো ছুটতে থাকেন। গুরুর পদতলে ভক্তরা অকাতরে অর্থ-সম্পদ বিলিয়ে দেন। গুরু সমাজে সন্ন্যাস জীবনযাপন করে দেবতার রূপ ধারণ করে থাকেন। গুরুর পরিবারের লোকজন অর্থ-সম্পদ ভোগ করে থাকেন। তাই গুরুদের প্রথম শর্তই হল সন্ন্যাস জীবন পালন করতে হবে। অর্থাত্ সংসার করা যাবে না। তাহলে গুরু নির্মোহ থাকতে পারবেন।
বৈচিত্র্য জীবন