Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the newsmatic domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/boichitrojibon/public_html/wp-includes/functions.php on line 6131
হালিম – BoichitroJibon

হালিম

উপকরণ:হাড়সহ মাংস ৩ কেজি, এলাচ ৪টি, রসুন বাটা ২ চা-চামচ, লবণ ১ টেবিল-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, টক দই আধা কাপ, দারচিনি ৪ টুকরা, আদা বাটা ২টেবিল-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, জিরা বাটা ২ চা-চামচ, সয়াবিন তেল ১কাপ, তেজপাতা ২টি, পেঁয়াজ কুচি ১ কাপ, লবঙ্গ ৪টি, ধনে বাটা ২ টেবিল-চামচ, চিনি আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ টেবিল-চামচ।

প্রণালি: মাংস হাড়সহ ছোট ছোট টুকরা করে সব উপকরণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে।
৪ কাপ বা পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে মাংস কষিয়ে নিতে হবে।

উপকরণ: মুগডাল ভাজা আধা কাপ, পোলাওয়ের চাল ১ কাপ, মসুর ডাল আধা কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল-চামচ, গম আধা ভাঙা ১ কাপ, তেজপাতা ২টি, রসুন কুচি ১টেবিল-চামচ, মটর ডাল আধা কাপ, কাঁচা মরিচ ৭-৮টি, আদা কুচি ১ টেবিল চামচ, মাষকলাইয়ের ডাল ভাজা আধা কাপ, লবণ পরিমাণমতো, ছোলার ডাল পৌনে কাপ, হলুদগুঁড়া ১ চা-চামচ, পুদিনাপাতা কুচি আধা কাপ, ধনেপাতা কুচি আধা কাপ।

প্রণালি: গম ৫-৬ ঘণ্টা ভিজিয়ে রেখে চাল-ডাল ধুয়ে সব উপকরণ একসঙ্গেপরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করতে হবে। গম-ডাল ভালোভাবে সেদ্ধ হলে ঘুটে নিতেহবে। মাংস ঢেলে দিয়ে মৃদু আঁচে রান্না করতে হবে। পরিবেশনের সময় আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা, হালিমের মসলা, লেমন রাইন্ড, লেবুর রস, কাঁচা মরিচ কুচি, পুদিনাপাতা কুচি ও ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করতে হবে।

হালিমের মসলার উপকরণ: ধনে গুঁড়া ৪ টেবিল-চামচ, একাঙ্গি সিকি ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ টেবিল-চামচ, দারচিনি ১ চা-চামচ, কালজিরা গুঁড়া হাফচা-চামচ, মেথি ১ চা-চামচ, লবঙ্গ গুঁড়া ১ টেবিল-চামচ, মৌরি ১ টেবিল-চামচ, শুকনা মরিচ ১২-১৪টি, সরিষা ১ টেবিল-চামচ, জিরা ২ টেবিল-চামচ, এলাচ ৬টি, রাঁধুনি ১ চা-চামচ।

প্রণালি: সব মসলা আলাদা গুঁড়া করে একসঙ্গে মিশিয়ে রাখতে হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.