দেশকে বা রাজ্যকে বদলানো খুব সোজা। মানুষকে বদলানো বড় কঠিন। কিন্তু আপনি শুধু একজনকেই বদলাতে পারেন, সে আপনার নিজেকে। নিজেকে বদলে ফেলুন, দেখবেন আপনার দুনিয়াটাই বদলে গেছে।
* শক্তি : মানুষের দেহের মধ্যে রয়েছে অসংখ্য নাড়ি।‘নড়’ এই মূল শব্দ থেকেই এসেছে নাড়ি শব্দ।‘নড়’ শব্দের অর্থ গতি। নাড়ির মধ্য দিয়েই দেহের সর্বত্র জীবনীশক্তির প্রবাহ চলছে। শক্তির গতি কমে গেলে মানুষ দুর্বল হয়ে যায়। দেহে রোগ-ব্যাধি বাসা বাঁধে। দেহে বার্ধক্যের ছাপ পড়তে থাকে। মুখে রিঙ্কেল পড়তে থাকে। ক্রিয়েটিভ মেডিটেশন সবসময় আপনার জীবনীশক্তি জাগ্রত রাখে। আপনাকে সচেতন রাখে।