* জেগে ওঠাই জীবনের মূল্য। জেগে ওঠা মানে চেতনায় সচেতন হয়ে ওঠা। আমরা যে জেগে আছি, তা জেগে জেগে ঘুমানোর মত। যখন আমরা সত্যি ঘুমোই, তার কিছুক্ষণ পরে আমরা জেগে উঠি। কিন্তু জীবন চলার পথে আমরা আমাদের স্বার্থ রক্ষার্থে সকলে জেগে জেগে ঘুমোই। তাই শত চেষ্টা করেও কেউ আমাদের জাগাতে পারে না। আমরা দীক্ষা নিউ জেগে ওঠার জন্যই। কিন্তু দীক্ষা নিয়েও আমরা জেগে ঘুমানোকে ছাড়ি না। সাধনার উদ্দেশ্য জেগে ওঠা।
* আমাদের অহংকার, অন্যায়ের নিরপেক্ষ ও নিঃস্বার্থ একমাত্র সাথী শ্বাস। সে শত অন্যায় করলেও আমাদের ছেড়ে চলে যায় না। শ্বাসের মতন এমন সাথী পেয়েও আমরা সচেতন হই না। যদি আমরা শ্বাসকে সাথী করে নিতে পারি তবে আমরা মহাযোগী হতে পারি। কেননা শ্বাসই সকল প্রাণীর প্রাণ রক্ষা করছে। এমন প্রাণনাথকে পেয়েও আমরা তাকে স্মরণ করি না। আমাদের জন্ম-মৃত্যু এই প্রাণকে আশ্রয় করেই হয়ে থাকে। তাই যারা এই প্রাণ বা শ্বাসের মাতাত্ম্য বুঝতে পারে তারাই যোগী হতে পারে। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণই আমরা বিশ্বাস-অবিশ্বাস নিয়ে বিতর্ক করতে পারি।