উপকরণ : কাঁচা কাঁঠাল টুকরা করা ২ কাপ, সরিষা বাটা ১ টেবিল চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, শুকনা মরিচ ২/৩টি, হলুদ গুঁড়া ১ চামচ, মরিচ গুঁড়া আধা চামচ, লবণ প্রয়োজন মতো, যে কোনো আচার ১ টেবিল চামচ, সরিষার তেল আধা কাপ, পাঁচফোড়ন ১ চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ।
প্রস্তুত প্রণালি : প্যানে তেল গরম করে তাতে পাঁচফোড়ন, শুকনা মরিচ ও রসুন কুচি দিয়ে ভেজে নিন। কাঁঠাল যোগ করে ভালো করে ভেজে সামান্য পানি দিয়ে হলুদ ও মরিচ গুঁড়া দিয়ে কষিয়ে নিন। জিরা গুঁড়া ও আচার দিয়ে কিছুক্ষণ মৃদু আঁচে বসিয়ে রাসুন। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। যখন তেলের ওপর উঠে আসবে, নামিয়ে পরিবেশন করতে হবে।