সংস্কার আর কিছুই নয়, মিথ্যা সত্য জানিয়া আচরণ করার নাম সংস্কার। ক্রমে ক্রমে এক মিথ্যা ছাড়া এক মিথ্যা, সে মিথ্যাকে ছাড়াই আর এক মিথ্যা। এইরূপে মিথ্যার পর্দা ভেদ করিয়া একমাত্র জগত মিথ্যা আল্লাহ সত্য। সেই সত্যের উপর প্রতিষ্ঠিত হইলেই সংস্কার মুক্ত। সংস্কার বন্দী বান্দা। সংস্কার মুক্ত খোদা।
আত্মপরিচয় লাভ করা কঠিন নহে। আমাকে আমি চিনিয়াই মরিব। এই দৃঢ়প্রতিজ্ঞার উপর ব্যাকুল হইয়া জ্ঞানীর গুরুত্ব আদেশ অনুযায়ী কর্ম দিলেই দুই, চার, পাঁচ, সাত বত্সরে পূর্ণ জ্ঞান লাভ হয়। ইহাতে সন্দেহ নাই। কিন্তু জ্ঞানী গুরুর নিকট ব্যাকুলিত শিষ্য হওয়া চাই।