মাশরুম একটি ভেষজ গুণ সম্পন্ন ও সামান্যক্যালরিযুক্ত খাবার। এই খাবারটি কিন্তু অতিরিক্ত ওজন কমাতেও সাহায্য করে।লন্ডন ইউনিভার্সিটি অফ বাফ্যালো’র পুষ্টিবিজ্ঞান বিভাগ পরিচালিত একটিগবেষণায় দেখা গেছে পোর্টোবোলো প্রজাতির মাশরুম খাদকের রক্তে শর্করারমাত্রা নিয়ন্ত্রণ করে ও ওজন কমায়।
স্কুলঅব পালবিক হেলথের পুষ্টিবিজ্ঞানের সহকারী অধ্যাপক ও প্রধান গবেষক পিটারহ্যারোভ্যাথ জানিয়েছেন, চিনির মাত্রা নিয়ন্ত্রণের ক্ষেত্রে মাশরুমকার্যকরী ভূমিকা রাখতে পারে। চিনি বা শর্করা নিয়ন্ত্রণে থাকলেস্বাভাবিকভাবেই যারা ওজন কমাতে চান তারা লাভবান হতে পারবেন। পিটারজানিয়েছেন, আমাদের শরীরে প্রত্যেকটি কোষে শর্করা প্রয়োজন। অতিরিক্তশর্করা শরীরের কোষগুলি গ্রহণ করতে পারেনা। ফলে অতিরিক্ত শর্করা শরীরে মেদহিসেবে জমা হয়। আর মাশরুম রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমেশরীরের ভারসাম্য ধরে রাখে।
গবেষণারমাধ্যমে জানানো হয়েছে, গবেষণার অংশ হিসেবে মিষ্টি পানীয়েরপ্রতিক্রিয়ায় শর্করার মাত্রা কেমন থাকে তা দেখার জন্য ১৯ থেকে ২৯ বছরবয়সী আটজন পুরুষ ও ১০ জন নারীকে দুই সপ্তাহ ধরে ওরাল গ্লুকোজ টলারেন্সটেস্ট পরীক্ষা করা হয়। এদের প্রত্যেককে সমান মিষ্টি তিন ধরনের পানীয়খাওয়ানো হয়। এই পানীয়ের মধ্যে ছিল ৭৫ গ্লুকোজ ড্রিঙ্ক, ৭৫ গ্রাম গ্লুকোজড্রিঙ্কের সঙ্গে ৯.৫ গ্রাম পোর্টোবেলো পাউডার, ৯.৫ গ্রাম পোর্টোবেলোপাউডারের সঙ্গে সুগন্ধী পানি। পরীক্ষার ফল হিসেবে দেখা যায়, গ্লুকোজড্রিঙ্কের সঙ্গে পোর্টোবেলো পাউডার খাওয়ার ফলে রক্তে ইনসুলিনের মাত্রা কমেগেছে।
এই গবেষণার প্রতিবেদনে জানানোহয়েছে, এই পরীক্ষায় এটা স্পষ্ট য়ে মাশরুম রক্তে শর্করার মাত্রানিয়ন্ত্রণের মাধ্যমে গ্রাহকের ওজনে ভারসাম্য রাখে। তবে এ বিষয়ে সবচেয়েবেশি কার্যকরী ফল পায় নারীরা।