নিঃস্বার্থ প্রেমের শিক্ষা পাইব কোথায়? বৃক্ষের গোড়ায় পানি সেচন করে, বনাকার বছরান্তে ফল দিবেই। পানি, বায়ু, আলো, মৃত্তিকা প্রতিদানবিহীন তোমার সেবা করিয়া যাইবেই। নিঃস্বার্থ জীবন, পরোপকার, নিঃস্বার্থ কর্ম ও নিঃস্বার্থ প্রেম প্রকৃতি হইতে আমরা শিক্ষালাভ করিতে পারি। হেমন্তে যায়, বসন্ত আসে। এইরূপ ঋতুর আবর্তনে থাকিয়া আমাদের কয়জনে প্রকৃতির দিকে দৃষ্টি রাখে? কাজেই নিঃস্বার্থ প্রেম সৃষ্টি হইবে লাখের মধ্যে এক।
ক্ষুদ্র আমি, বিরাট আমি, অসীম আমি। ইহা বুঝাইতে যাইয়া দরবেশ ফাপড়ে পড়ে সাধ্যে কুলায় না। তখন দরবেশ করজোড়ে বিনয় বচনে বলেন, ‘বাবাজি, কর্ম কর, বুঝিতে পারিবে। আমি বুঝাইতে পারিতেছি না। কর্ম করিয়া যাহা বুঝা যায়, তাহা বুঝাইবার বাহিরে।