* কিছু জমি-জায়গা খরিদ করিয়া মেয়েটি বিবাহ দিয়া ছেলেটি বিবাহ করাই। তাহা হইলে আমি জাল ছাড়া হইব। বিবাহ-শাদীর খরচের জন্য কর্জে বাজিয়া, জায়গা-জমির ফেরপারে মামলায় পড়িয়া, পুত্র-কন্যার শ্বশুরবাড়ি সম্বন্ধে এগানা-বেরাদর বাড়ির গিয়া, সাংসারিক অন্যান্য বিষয় আরও ভেজালে, আমার জীবনের সুখ-শান্তি আর রহিল না। জাল ছোড়াইতে গিয়া জালে বাজিলাম। পরকালে কিছুই হইল না বন্দী অবস্থায় মৃত্যু ঘটিল।
* বিষয় লোকের মৃত্যুকালে দুইটি বিষয়ে চাপিয়া ধরিবে। প্রথমতঃ সংসারে মনের আশা পূর্ণ হইল না। দ্বিতীয়তঃ পরকালের কিছুই করিয়া যাইতে পারিলাম না। মুমূর্ষু ব্যক্তির এই দুইটি বিষয় এতই ব্যথাদায়ক হইবে যে, কারো কারো দুই চোখে দুই বিন্দু পানি জমিতে দেখা যায়।