শুষ্ক চুল খুব অল্পতেই হয়ে পরে নিষ্প্রাণ ৷ হারিয়ে ফেলে উজ্জ্বলতা ৷ এই গ্রীষ্মে শুষ্ক চুলের চাই বাড়তি যত্ন ৷ আমরা নিয়মিত চুলে শ্যাম্পু ব্যবহার করে থাকি । কিন্তু আমরা অনেকেই জানি না আমরা কোন শ্যাম্পু আমাদের জন্য ভাল । সঠিক শ্যাম্পু নির্বাচন করা হবে প্রথম প্রতিরক্ষা ৷ এক্ষেত্রে আপনাকে এমন শ্যাম্পু নির্বাচন করতে হবে যা আপনার চুলের জন্য ভাল । চুলকে ময়েশ্চারাইজ করবে এবং অতিরিক্ত শুষ্ক করবেনা ৷ শ্যাম্পু কেনার সময় দেখে নেবেন , শ্যাম্পু টিড্রাই হেয়ার এরজন্য বিশেষভাবে তৈরীকিনা ৷ তবে ঘন ঘন শ্যাম্পু করলে চুল আরো বেশি ড্রাই হয়ে যেতে পারে৷ শ্যাম্পুর কারণে আমাদের চুল যেই ন্যাচারাল অয়েল হারায় তা ফিরে আসতে অন্তত ২দিন সময় নেয় ৷ এক্ষেত্রে ২ দিন পর পর শ্যাম্পু করাই যথেষ্ট ৷ বাজারে প্রচলিত শ্যাম্পুগুলো রমধ্যে – dove nourishing oil care , lorealtotal repair , loreal nutrigloss এই শ্যাম্পু গুলো ট্রাই করে দেখতে পারেন ৷ শ্যাম্পু করার সময় স্কাল্পে নখ লাগবেন না ৷
শুষ্ক চুলের শ্যাম্পু নির্বাচনঃ