Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the newsmatic domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/boichitrojibon/public_html/wp-includes/functions.php on line 6131
সুস্থ দাঁতের কিছু টিপস – BoichitroJibon

সুস্থ দাঁতের কিছু টিপস

“তোমার হাসি অনেক সুন্দর”…… এমন প্রশংসা পেতে কার না ভালো লাগে? কিন্তু এমন অনেকেই আছেন যারা প্রাণ খুলে হাসার মত কনফিডেন্স পান না । কারণএকটাই , দাঁত সাদা ও সুন্দর না হওয়া । সুন্দর দাঁত পেতে যে অনেক বেশি খরচকরতে হবে এমন ধারনাও ঠিক নয় । তাই কিছু সাশ্রয়ী , সহজ ও প্রাকৃতিক উপায়েসুন্দর, সাদা দাঁত এবং সেই সাথে নজরকাড়া হাসি পেতে রইল কিছু টিপস্‌ –

১) একটি লেবু দুই ভাগ করে কেটে , একটি কাটা অংশ দিয়ে দাঁত ঘষুন । এমনভাবে প্রয়োগ করুন যাতে লেবু থেকে রস বের হয়। এভাবে আপনার দাঁতের হলদে ভাব  দূর হবে।

২) অর্ধেক চা-চামুচ বেকিং সোডা ও এক চিমটি লবণ মিশিয়ে আঙ্গুলের মাথা দিয়ে দাঁতে ঘষুন । এটি ভালো ফল দিবে ।

৩) স্ট্রবেরিও সাদা দাঁত পেতে বেশ উপকারী । একটি স্ট্রবেরি স্ম্যাশ করে অথবা দুই ভাগ করে কেটে নিয়েও দাঁতে ঘষতে পারেন।

৪) দাঁতের দাগ তুলতে লবণ ব্যবহার করুন । সবচেয়ে ভালো হয় আঙ্গুলের মাথায় লবণ নিয়ে দাঁতে ঘষলে।

৫) কলা খেয়ে কলার খোসা আমরা ফেলে দেই । কিন্তু আপনি কি জানেন , এটিআপনার দাঁত কে করে তুলতে পারে ঝকঝকে ? পাকা কলার খোসার ভিতরের দিকের অংশদিয়ে দাঁত ঘষে দেখুন , পার্থক্য টা নিজেই বুঝতে পারবেন ।

৬) কমলার খোসার ভিতরের দিকও ব্যবহার করতে পারেন ।

৭) এছাড়াও, বিভিন্ন ক্রাঞ্চি ফল ও সবজি ( যেমন ,আপেল, গাজর , শশা, ইক্ষু ইত্যাদি ) খেলে দাঁতের দাগ দূর হবে ।

করনীয় ও কিছু তথ্যঃ

১) মিষ্টি জাতীয় খাবার খাওয়ার পর অবশ্যই কুলি করুন ।

২) কফি , দুধ-চা না খেয়ে গ্রীন টি/হারবাল টি খাওয়া দাঁতের জন্য ভালো ।

৩) ক্যালসিয়াম মজবুত দাঁতের জন্য অনেক দরকারি এবং কালসিয়াম পেতে দরকারভিটামিন ডি। এছাড়াও , ফসফরাস , ম্যাগনেসিয়াম , বিটা ক্যারোটিন , ভিটামিন এ , মিনারেল এনামেল গঠনের জন্য অতি প্রয়োজনীও । মাছ ,মাংস , ডিম , কলা , কমলারঙের ফল , সবজি ও সবুজ রঙের শাক এ এসব উপাদান থাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.