* জীবনে দুটি দুঃখ আছে। একটি হল তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা করা। -জর্জ বার্নাড শ (ইংরেজ লেখক, দার্শনিক)
* আমার ইচ্ছা কেবলই আমার মনের উত্পন্ন পদার্থ নয়, অনেকের ইচ্ছা আমার মধ্যে ইচ্ছিত হয়ে ওঠে। -রবীন্দ্রনাথ ঠাকুর (নোবেল বিজয়ী বাঙালি কবি)
* মানুষ ইচ্ছা অনুযায়ী কাজ করিতে পারে, ইচ্ছা অনুযায়ী ইচ্ছা করিতে পারে না। -শোপেন হাওয়ার (জার্মান দার্শনিক)
* মানুষেরাও এক ধরনের কয়েদি, কারণ তারা যা ইচ্ছা তাই করতে পারে না। -প্লেটো (গ্রিক দার্শনিক)