দৈনন্দিন জীবনে নান কাজ করতে গিয়ে আমাদের হাত-পা নোংরা হওয়ার সাথে সাথে নখেও ময়লা জমে। ময়লা জমে বা ময়লা লেগে যেকোন ভাবে নখে দাগ বসতে পারে। এমনকি ফাংগাল ইনফেকশন অথবা নেইলপলিশ বহুদিন একভাবে নখে লাগিয়ে রাখলেও নখে হলদেটে ভাব পরে। চলুন জেনে নেই কিভাবে হলদে নখ থেকে মুক্তি পাবেন ও নখের হারানো সৌন্দর্য্য ফিরে পাবেন।
নখের জন্য স্পেশাল স্ক্রাবঃ
আমি চাইলে নখে স্পেশাল স্ক্রাব ব্যবহার করতে পারেন। এতে ১০ মিনিটের মধ্যেই আপনার নখের দাগ অনেকক্ষানি কমে যাবে। এর জন্য আপনার লাগবে ১ টেবিল চামচ বেকিং সোডা ( বেকিং পাউডার কিন্তু!!), ১ চা চামচ পানি ও কয়েক ফোটা লেবুর রস। পানি, লেবুর রস ও বেকিং সোডা মিশিয়ে ঘন একটি মিশ্রণ তৈরী করে তা নখে লাগিয়ে রাখুন ১০ মিনিট।
-এরপর পুরোনো কোন টুথব্রাশ দিয়ে নখ হাল্কা করে ঘষুন কিছুক্ষণ।
-এরপর পানি দিয়ে নখ পরিষ্কার করে ফেলুন ও নখ মুছে নখে লোশন লাগিয়ে রাখুন। নখে কতটুকু দাগ আছে তার উপর ভিত্তি করে সপ্তাবে ৩/৪ বার এটি করবেন ।
অন্যান্য কিছু সহজ পদ্ধতিঃ
নখে দাগ লাগার সাথে সাথে লেবু কেটে নখের উপর ঘষুন ৪/৫ মিনিট। এতে ভালো কাজ হবে। প্রতিদিন এভাবে নখে লেবুর রস ঘষলে নখের দাগ আস্তে আস্তে পুরোটাই উঠে যাবে।
একটি বাটিতে পানি নিয়ে তার মধ্যে ১ কি পুরো লেবুর রস মিশিয়ে তাতে নখ ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এরপর এই লেবু পানিতে পাতলা সুতি কাপড় ভিজিয়ে তা দিয়ে নখ হাল্কা করে ঘষে নখ ধুয়ে ফেলুন।
প্রতিদিন দুইবার নখে টি ট্রি অয়েল লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর নখ ধুয়ে ফেলুন।দৈনন্দিন জীবনে নান কাজ করতে গিয়ে আমাদের হাত-পা নোংরা হওয়ার সাথে সাথে নখেও ময়লা জমে। ময়লা জমে বা ময়লা লেগে যেকোন ভাবে নখে দাগ বসতে পারে। এমনকি ফাংগাল ইনফেকশন অথবা নেইলপলিশ বহুদিন একভাবে নখে লাগিয়ে রাখলেও নখে হলদেটে ভাব পরে। চলুন জেনে নেই কিভাবে হলদে নখ থেকে মুক্তি পাবেন ও নখের হারানো সৌন্দর্য্য ফিরে পাবেন।
যারা নেইলপলিশ ছাড়া একেবারেই থাকতে পারেন না তারা নখে ৩ দিনের বেশি একই নেইলপলিশ লাগিয়ে রাখবেন না। পারলে সপ্তাহে অন্তত ৩ দিন নখ নেইলপলিশমুক্ত রাখুন।
নেইলপলিশ লাগানোর আগে ও মেনিকিউরের পরে অবশ্যই ভালো মানের কোন নেইল ট্রিটমেন্ট বা বেইজকোট লাগান নখে। দৈনন্দিন কাজের আগে (যেমন- হলুদ/মেহেদী বাটা বা এসব নিয়ে অন্য কাজ করা) এমনিতেও নখে বেইজকোট/নেইল ট্রিটমেন্ট লাগিয়ে রাখলে নখে দাগ পড়বে না।
আপনি যদি গ্লু বেইজকোট ব্যববার করে থাকেন নখে তাহলে সেটি লাগানোর আগে অবশ্যই নখে আগে নরমাল বেইজকোট লাগিয়ে নিবেন।