Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the newsmatic domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/boichitrojibon/public_html/wp-includes/functions.php on line 6131
নুডলস রোল – BoichitroJibon

নুডলস রোল

হালকা নাস্তা নিয়ে রমণীরা টেনশনে পরে যায়। যেখানে স্বাদ ও পুষ্টি দু টাই থাকবে আর সহজেই তৈরি করা যাবে। হালকা নাস্তায় মজাদার নুডলস রোল যা তৈরি করা খুবই সহজ আর সময়ও লাগে কম । তাহলে জেনে নিন রেসিপি ।
উপকরণ –
পুর তৈরির জন্য –
মুরগির কিমা – ১/২কাপ
আদা ,রসুন বাটা – ১ চা চামচ
আলু কুচি – ১/২ কাপ
নুডলস – ১/২ কাপ
পেঁয়াজ কুচি – ১ কাপ
মরিচ কুচি – ১ টে. চামচ
সয়াসস – ১ টে. চামচ
ধনেপাতা কুচি – ১ চা চামচ
টেস্টিং সল্ট – ১/২ চা চামচ
লবণ স্বাদমতো
তেল ভাজার জন্য
রোলের শিটের জন্য –
দেড় কাপ ময়দা
পরিমাণ মত পানি
লবণ এক চিমটি
তেল সামান্য

প্রস্তুত প্রণালী –
নুডলস ও আলু কুচি সেদ্ধ করে নিন। প্যানে তেল গরম করে পেঁয়াজ ও বাটা মশলা দিয়ে মুরগির মাংস ভেজে নিন। মাংস ভাজা হয়ে আসলে নুডলস, লবণ, সয়াসস,টেস্টিং সল্ট , কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে রাখুন। চুলা থেকে নামিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে দিন। ময়দার সাথে লবণ, পানি ও তেল মেখে আটার খামির মত খামি তৈরি করুন। এবার পাতলা করে ছোট ছোট রুটি বেলে তাওয়ায় হালকা সেকে নিন। এরপর রুটির ভেতরে একপাশে পুর রেখে দুই দিকের মুখ বন্ধ করে পেচিয়ে নিন। ডুবো তেলে মচমচে করে ভেজে নিন রোল গুলো।
পরিবেশন –
হোয়াইট সস অথবা তেতুলের চাটনি দিয়ে বিকালের নাশ্তায় পরিবেশন করুন মজাদার নুডলস রোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.