উপকরণ:
আতপ চাল ২০০ গ্রাম। ঘি পরিমাণ মতো। চিনি স্বাদ মতো। খাবার রং (সবুজ, কমলা, হলুদ)। তেজপাতা, এলাচ ও দারুচিনি ২টি করে। পানি, সিদ্ধ করার জন্য আধা লিটার। লবণ ২ চিমটি। ছানা, চেরি ও কাজুবাদাম সাজানোর জন্য ।
পদ্ধতি:
একটি পাত্রে পানি দিয়ে তেজপাতা, এলাচ ও দারুচিনি একসঙ্গে ছোট একটা কাপড়ে বেঁধে তাতে রেখে দিতে হবে।
পানি ফুটে উঠলে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আতপ চাল দিয়ে নাড়তে হবে।
চাল আধা সিদ্ধ হলে মাড় আলাদা করে ফেলবেন। চাল যেন একদম ঝরঝরে হয়। পানি ঝরানো চালকে চার ভাগ করে নিন।
একটি প্যানে পরিমাণ মতো ঘি দিন।
ঘি গরম হলে চার ভাগের এক ভাগ আতপ চাল, স্বাদ মতো চিনি, খাবার রং দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে ঠাণ্ডা করুন। এভাবে (সবুজ, কমলা, হলুদ) এই তিন রংয়ের চাল রান্না করুন। বাকি এক ভাগ শুধু রং ছাড়াই রান্না করুন একই পদ্ধতিতে।
এবার ঠাণ্ডা করে ছানা, চেরি ও কাজুবাদাম দিয়ে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন রংবাহারি জর্দা।