Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the newsmatic domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/boichitrojibon/public_html/wp-includes/functions.php on line 6131
চুল পরা কমানর গোপন ফর্মুলা! – BoichitroJibon

চুল পরা কমানর গোপন ফর্মুলা!

টাক সমস্যা সমাধান হয়তো চিকিৎসকই করতে পারেন। তবে আপনার চুল পড়া কমানোর জন্য আমরা আপনাকে প্রাকৃতিক উপায়ে একটি কন্ডিশনার তৈরির পদ্ধতি বলে দিতে পারি যা সপ্তাহে দুই দিন ব্যবহার করলে আপনার চুল পড়া কমে যাবে একমাসে শতকরা ৭০ ভাগেরও বেশি। তাহলে জেনে নিন সেই গোপন ফর্মুলা!

প্রয়োজনীয় উপকরণ:
• দশটি জবা ফুল
• একটা পাকা কলা
• আধা কাপ নারকেল তেল
• এক টেবিল চামচ অলিভ ওয়েল
• এক টেবিল চামচ পেঁয়াজের রস
• দুইটি ডিমের কুসুম
• এক টেবিল চামচ লেবুর রস
• এক টেবিল চামচ আপেল সিডার ভিনেগার
• এক টেবিল চামচ ঘৃতকুমারী পাতার নির্যাস
• দুই ফোটা ল্যাভেন্ডার বা গোলাপের সুগন্ধ

তৈরি পদ্ধতি ও ব্যবহার:
সবগুলো উপকরণ এক সাথে নিয়ে পেস্ট তৈরি করুন। ভালো ভাবে মেশাবেন। প্রয়োজনে ব্লেন্ড করে নিতে পারেন। পেস্ট তৈরি হওয়ার পর চুল শ্যাম্পু করে ধুয়ে নিয়ে চুলের গোড়া থেকে ভালো ভাবে পেস্টটা মাখিয়ে নিন। পেস্ট চুলে যত্ন নিয়ে মেখে ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন। তারপর ভালো ভাবে ধুয়ে ফেলুন।
এইভাবে সপ্তাহে দুই দিন করে এক মাস ব্যবহার করে দেখুন। দেখবেন আপনার চুলপড়া কমে যাবে শতকরা ৭০ ভাগেরও বেশি। আর হ্যাঁ; পুষ্টিকর খাবার, শাকসবজি, ফলমূল খাওয়া, পরিমান মতো পানি পান আর নিয়মিত ঘুম ও হালকা ব্যায়ামের কথা ভুলে যাবেন না। আপনার হোক স্বাস্থ্যকর চুল। সুস্থ্য থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.