শারীরিক ব্যথা, মানসিক চাপ, অশান্ত মন ইত্যাদি বেশ যন্ত্রণাদায়কই হয়ে ওঠে অনেক সময়। কিন্তু অনেকেই এর মাঝেই নিজেকে স্থির রাখার চেষ্টা করে কাজ চালিয়ে যান। এর ফলাফল কিন্তু ভালো হয় না, কারণ চেপে রাখা প্রদাহ এবং চাপ অনেকাংশেই শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে থাকে।
এই ধরণের যন্ত্রণাদায়ক মুহূর্তে ১ কাপ চমৎকার পানীয় যদি পাওয়া যায় যার জাদুকরী ক্ষমতা শারীরিক এবং মানসিক ব্যথা দুটোই নিমেষে দূর করে দিতে পারে তাহলে তো কথাই নেই। সত্যিই কিন্তু এমন পানীয় রয়েছে যা নিমেষেই দূর করে দিতে পারে শারীরিক ব্যথা এবং মানসিক চাপের মতো যন্ত্রণাকে। চলুন চিনে নেয়া যাক এই চমৎকার পানীয় ।
যা যা লাগবে
* ১/৩ কাপ মধু
*আড়াই চা চামচ হলুদগুঁড়ো
*লেবুর রস
* গোল মরিচ গুঁড়ো
প্রণালী ও সেবনবিধি
- – হলুদ গুঁড়ো বা বাটার সাথে মধু মিশিয়ে নিন ভালো করে। (এই কাজটি করে বয়ামে ভরে রেখে দিতে পারেন যখন তখন ব্যবহারের জন্য)।
- – পানি ফুটিয়ে নিন ভালো করে। এরপর মধু গোলমরিচের মিশ্রন দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- – চুলা থেকে নামিয়ে লেবুর রস ও তাজা গুঁড়ো করা গোলমরিচ মেশান।
- – ব্যস, এই পানীয় পান করে নিন সাধারণ চায়ের পরিবর্তে।