সৌন্দর্য সেটাই, যা ত্বকের ভেতর থেকে প্রস্ফুটিত হয়। দামী ক্রিম, স্কিন ট্রিটমেন্ট বা ভারী মেকআপ ছাড়াই ধরে রাখতে চান বয়স? তাহলে এই ফিচারটি আপনার জন্যই। এই ফেসমাস্ক নিয়মিত ব্যবহারে কেবল আপনার ত্বকের বলিরেখাই দূর হবে না, কমবে ব্রণের সমস্যা, দূর হবে চোখের নিচের ডার্ক সার্কেল। এছাড়াও যাদের ত্বক তৈলাক্ত, নিয়মিত ব্যবহারে ত্বকের তেলতেলে ভাবটাও একেবারেই দূরীভূত হবে। এছাড়াও উজ্জ্বল হবে আপনার ত্বকের রঙও। তাহলে আর দেরি কেন, চলুন শিখে নিই ফেসপ্যাকটি তৈরি ও ব্যবহার করার কৌশল।
যা যা লাগবে
১ চা চামচ হলুদ গুঁড়ো (প্যাকেটের গুঁড়ো ব্যবহার না করে ঘরে হলুদ শুকিয়ে গুঁড়ো তৈরি করে নিন)
১ চা চামচ টক দই (এক্ষেত্রেও ঘরে পাতা দই হলে ভালো)
১ চা চামচ খাঁটি মধু
প্রণালি ও ব্যবহারবিধি
-হলুদ গুঁড়ো ও টক দই ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে মধু যোগ করুন।
-মিশ্রণটি মুখে ও গলায় সমানভাবে মেখে নিন। ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন।
-৩০ মিনিট পর উষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে নিন।
-ভালো ফলাফল পেতে সপ্তাহে ৩ থেকে ৪ বার নিয়মিত ব্যবহার করুন।
-এই মাস্কটি কখনো আগে তৈরি করে রাখবেন না। যখন ব্যবহার করবেন, ঠিক তখনই তৈরি করুন।