পুষ্টিকর এবং সুস্বাদু এই পুডিংগুলো খুব সহজেই তৈরি করা যায়। তাই তৈরি করুন মজাদার নানা স্বাদের পুডিং। ট্রাই করেই দেখুন:
দই পুডিং
উপকরণ: ডিম ২টি, গুঁড়া দুধ ১ কাপ, দই ১ কাপ, চিনি ২টেবিল চামচ, পানি ১/৪ কাপ।
প্রস্তুত প্রণালী: প্রথমে পুডিং পাত্রে ঘি ব্রাশ করে নিন। এরপর সবগুলো উপকরণ একসঙ্গে ব্রেন্ড করে নিয়ে পাত্রে ঢেলে প্রেসার কুকারে এ সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। এবার প্রেসার কুকারের ঢাকনা খুলে ১০ মিনিট মৃদু আচে চুলায় রাখুন।
ক্রিম পুডিং
উপকরণ: ঘন দুধ ৩ কাপ, চিনি ১ কাপ, ডিম ৫টি, এলাচ গুঁড়া সামান্য, ক্রিম ২ টেবিল চামচ।
প্রণালী: ১ লিটার দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করুন। ডিমের সঙ্গে চিনি মিশিয়ে দুধ, ডিম, চিনি, এলাচ গুঁড়া ও ক্রিম দিয়ে ভালো করে বেøন্ড করে নিন। চিনি দিয়ে ক্যারামেল করা পাত্রে মিশ্রণ ঢেলে পাত্রের মুখ ঢাকনা দিয়ে ঢেকে প্রেসার কুকারে পানি দিয়ে ৮ সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। পুডিং নিজে থেকে ঠান্ডা হলে পরিবেশন করুন।
চকলেট পুডিং
উপকরণঃ ডিম ৪টি, চকলেট সিরাপ ১ টেবিল চামচ, কনডেন্স মিল্ক ২ টেবিল চামচ, আধা কাপ, , পানি ১ কাপ, চকলেট পছন্দ মতো, কোকো পাউডার সামান্য।
যেভাবে তেরি করবেনঃ ডিম ফেটে নিন। চিনি দিন, গুড়া দুধ ও পানি দিন। কোকো পাউডার, চকলেট দিন। পাত্রে মিশ্রণ ঢেলে প্রেসার কুকারে পানি দিয়ে ৮ সিটি দিন। এবার পুডিং পাত্রটি তুলে ঢাকনা খুলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।