প্রাচীন কাল থেকেই চন্দনের গুঁড়ো রুপচর্চায় ব্যবহৃত হয়ে আসছে। এর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের জন্য খুবই স্বাস্থ্যকর। প্রতিদিন বাইরে বের হওয়া এবং নানা কাজের মধ্য দিয়ে গেলে ত্বকের উপরের অংশ ময়লা হয়েই যায় এবং সেই সাথে মরা কোষ যুক্ত হয়, যার কারণে ত্বক কালচে দেখায়, ব্রণের সমস্যা শুরু হয় ও ত্বক সংক্রান্ত আরও নানান সমস্যা দেখা দেয়। এই সকল সমস্যা সমাধানের অন্যতম উপায় হচ্ছে ত্বকের জন্য সঠিক স্ক্রাবের ব্যবহার। ত্বক স্ক্রাব করে ত্বকের উপরের অংশের ময়লা এবং মরা কোষ দুটোই দূর করা সম্ভব। আর সেই সাথে ত্বকের সমস্যাও দূর হয়ে যাবে নিমেষেই ।
– ২ টেবিল চামচ চন্দনের গুঁড়ো, ১ টেবিল চামচ শুকনো কমলা লেবুর খোসা গুঁড়ো ও ২ টেবিল চামচ মুলতানি মাটি একসাথে ভালো করে মিশিয়ে নিন।
– পরিমান মতো পানি দিয়ে ঘন পেস্টের মতো তৈরি করে ফেলুন। এরপর এই পেস্টটি পুরো ত্বকে ভালো করে লাগান এবং ম্যাসেজ করুন।
– ৩-৪ মিনিট ম্যাসেজ করে নিয়ে স্ক্রাবটি ত্বকে রেখে দিন ৫ মিনিট। এরপর কুসুম গরম পানি দিয়ে আলতো ঘষে তুলে নিন।
– ত্বক ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিন ভালো কোনো ময়েসচারাইজার ব্যবহার করুন।
– সপ্তাহে ২ বার এই স্ক্রাবটি ব্যবহার করলে ত্বকের উজ্জ্বলতা ও মসৃণতা আপনি নিজেই টের পাবেন।
* অনেকের ত্বক লেবু ও কমলালেবুর জন্য অ্যালার্জির কারণ হতে পারে, তারা এই স্ক্রাব ব্যবহার থেকে বিরত থাকুন।