Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the newsmatic domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/boichitrojibon/public_html/wp-includes/functions.php on line 6131
দাঁতের যত্নে কিছু কথা – BoichitroJibon

দাঁতের যত্নে কিছু কথা

দাঁত এবং মুখের যতেœর ব্যাপারে আমাদের সকলকেই সচেতন হতে হবে। আমরা যারা জানি তারা অন্যকে জানাতে হবে আর শুধু জানালেই হবে না, তা মানতেও হেব। দাঁতের ও মুখের রোগ থেকে আমরা কম বেশী ভালো থাকতে হলে যে বিষয়টি সবচেয়ে বেশী জরুরী, তা হলো দাঁতের ফাকে অথবা মুখের ভিতরে যাতে খাবার অনেকক্ষণ জমে না থাকে। জমে থাকা খাবারই পরবর্তীতে দাঁতের ও মুখের নানা ধরনের রোগ সৃষ্টির কারণ।

আমরা শরীর সুস্থ রাখার জন্য যেমন নানা ধরনের ব্যায়াম করে থাকি। তেমনি দাঁত ও মাড়ি সুস্থ রাখার ব্যাপারেও কতগুলো সাধারণ নিয়ম-কানুন মেনে চলতে হবে। শরীর সুস্থ থাকার নামই স্বাস্থ্য আর এর জন্য আপনার দরকার খাবার গ্রহণ করা। যার জন্য আপনার দরকার সুস্থ দাঁত। এই দাঁত ও মাড়িকে সুস্থ রাখতে হলে কতগুলো সাধারণ নিয়ম-কানুন মেনে চললে, দাঁতের অনেক রোগের আশংকা থেকে একটু হলেও আপনার সুস্থ জীবনকে আরো সুন্দর ও প্রাণব‘ করবেঃ-

১. নিয়মিত, সময়মত এবং ভালো ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে হবে, যেমন-প্রত্যেক দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে নাস্তা খাওয়ার পরে।

২. খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, যেমন- (ক) আঠালো জাতীয় খাবার খাওয়ার পর, মুখ ভালো করে কুলি করতে হবে (খ) যাদের পান খাওয়ার অভ্যাস আছে, পান খাওয়ার পর ভালো করে কুলি করে ফেলতে হবে আর রাতে ঘুম থেকে ওঠে পান খাওয়া যাবে না বা ঘুমানোর সময় মুখে পান নিয়ে ঘুমানো যাবে না (গ) যাদের সাধারণত চা খাওয়ার আগে এক গøাস পানি খাওয়ার অভ্যাস, তারা অবশ্যই চা খাওয়ার পরে যখন দাঁতটা ঠান্ডা হয়ে যাবে, তখন এক গøাস পানি খেতে হবে। তাতে দাঁতের মাঝে জমে থাকা দুধ ও চিনি দূর হয়ে যাবে (ঘ) ধূমপান থেকে বিরত থাকতে হবে।

৩. দাঁতের ব্যবহার সম্পর্কে সচেতন হতে হবে যেমনঃ- (ক) দাঁত দিয়ে সুতা বা তার জাতীয় কোন কিছু কাটা যাবে না (খ) পানীয়র বোতলের মুখ বা কর্ক দাঁত দিয়ে খোলার চেষ্টা করা যাবে না (গ) সিমের বিচি অথবা এরকম শক্ত জাতীয় খাবার ত্যাগ করতে হবে (ঘ) অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকতে হবে।

৪. বৎসরে অন্ততঃ ১ বার যে কোন ভালো বিশেষজ্ঞ ডাক্তার এর কাছ থেকে স্কেলিং করিয়ে নিতে হবে। হাতুরে ডাক্তার পরিহার করার মন-মানসিকতা সবাইকে গড়ে তুলতে হবে। কারণ যারা নিজেরাই জানে না, তারা অন্যের কোন উপকারে আসতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.