Notice: Function _load_textdomain_just_in_time was called incorrectly. Translation loading for the newsmatic domain was triggered too early. This is usually an indicator for some code in the plugin or theme running too early. Translations should be loaded at the init action or later. Please see Debugging in WordPress for more information. (This message was added in version 6.7.0.) in /home/boichitrojibon/public_html/wp-includes/functions.php on line 6131
ডিমের খোসার অসাধারণ ব্যবহার – BoichitroJibon

ডিমের খোসার অসাধারণ ব্যবহার

ডিম আমাদের কাছে যতো প্রয়োজনীয় জিনিস ডিমের খোসা ঠিক ততোটাই অপ্রয়োজনীয় ও অকাজের জিনিস হিসেবেই পরিচিত। কিন্তু আমরা বেশীরভাগ মানুষই জানিনা যে ডিমের খোসা মোটেও ফেলনা কোন কিছু নয় বরং এই অপ্রয়োজনীয় জিনিসটির গুণের কোন অন্ত নেই।
আসুন আমরা এই ডিমের খোসার কিছু অসাধারণ ব্যবহার দেখি আজ ।

* আপনার ঘরের কোন জেদি দাগ বা টয়লেটের প্যানের নোংরা দাগ তুলতে ডিমের খোসার তুলনা হয় না। তাই ডিমের খোসা ফেলে না দিয়ে সেটা সংরক্ষণ করে রাখুন। প্রয়োজনে এই খোসা ভেঙ্গে গুঁড়ো করে আপনার ঘরের মেঝে বা টয়লেটের প্যান পরিষ্কারের কাজে ব্যবহার করুন।

*ডিমের খোসা গুঁড়ো করে আপনার পোষা মুরগীদের খাওয়ান। এটি এতো বেশি ক্যালসিয়াম বহন করে যা আপনার পোষা মুরগীর ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে। আর মুরগীদের বেশি বেশি ডিম দিতে সাহায্য করবে।

*কফি বানানোর সময় পরিষ্কার করা ডিমের খোসা ফুটন্ত গরম কফির মধ্যে ছেড়ে দিন। এটা কফির অতিরিক্ত তিক্তভাব কমিয়ে কফির স্বাদ বৃদ্ধি করবে।

* ডিমের খোসা গুঁড়ো করে একটি ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে মুখে লাগান। এটি আপনার ত্বক প্রাকৃতিক উপায়ে কোমল ও মসৃণ করে তুলবে।

* একটি ছোট পাত্রে আপেল সিডার ভিনেগার নিয়ে তারমধ্যে ডিমের খোসা ছেড়ে দিন। দুই একদিন এভাবেই রেখে দেওয়ার পর এই মিশ্রণ যদি আপনার শুষ্ক ও রুক্ষ শরীরের কোন অংশে লাগান তাহলে আপনার ত্বক মসৃণ হবে। এমনকি এটি ত্বকের ফাটাভাব রোধ করবে।

* আপনার বাগানে কোন গাছ লাগানোর পূর্বে গর্ত করে সেই গর্তে ডিমের খোসা গুঁড়ো রেখে দিন। ডিমের খোসার ক্যালসিয়াম ও অন্যান্য খনিজ উপাদান মাটির উর্বরতা বৃদ্ধি করবে। আর এর ফলে আপনার বাগানের গাছ দ্রæত বেড়ে উঠবে।

* থালা বাসন পরিষ্কার করতে অনেকেই ছাই ব্যবহার করে থাকেন। আপনি যদি আপনার থালা বাসন পরিষ্কারের ছাইয়ের সাথে ডিমের খোসা গুঁড়ো করে মিশিয়ে দেন তো থালা বাসন আরও পরিষ্কার হবে।

* গাছের গোড়ায় পোকামাকড় আক্রমণ করলে ডিমের খোসা ভেঙ্গে ছড়িয়ে দিন। পোকামাকড় পালাবে।

* সাদা কাপড় চোপড় যাতে হলদে না হয়ে যায় এই জন্য আপনার ওয়াসিং মেশিনে একটি কাপড়ের পুঁটলি করে ডিমের খোসা ও একটুকরো লেবু দিয়ে রাখুন। এতে করে কাপড়ের সাদা ভাব বজায় থাকবে।

*আপনার কিচেন সিংক পরিষ্কার রাখতে সিংকের মধ্যে ডিমের খোসা ভেঙ্গে রেখে দিন। এতে করে এই ডিমের খোসা আপনার রান্নাঘরের কিচেন সিংক প্রাকৃতিক ভাবেই পরিষ্কার রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.