আসুন জেনে নিই, ইস্ত্রি করবার কিছু খুটিনাটি তথ্য। এতে আপনার সময় যেমন বাঁচবে, তেমনি কাপড়ও হবে নিপাট।
-মাড় দেয়া কাপড় না ভিজিয়ে ইস্ত্রি করবেন না। এতে কাপড় পুড়ে যাবার এবং ফেঁসে যাবার সম্ভাবনা থাকে।
-সুতি কাপড় ইস্ত্রি করার সময় পানি দিয়ে হালকা ভিজিয়ে নিন। কাপড় একদম টান টান হবে।
-শার্টিন বা ক্রেপজাতীয় কাপড় সব সময় আরেকটি হাল্কা ভেজা কাপড়ের ভাঁজের মধ্যে রেখে তারপর ইস্ত্রি করুন।
-সিল্ক, রেয়ন বা নাইলনের কাপড় ইস্ত্রি করার সময় তাতে সামান্য পানি ছিটিয়ে ভিজিয়েনিন। ইস্ত্রি হালকা গরম করে নিয়ে তারপর ব্যবহার করুন।
-ব্লক, হ্যান্ডপেইন্ট বা স্ক্রিনপ্রিন্ট করা কাপড়ের বিপরীত দিকে ইস্ত্রি করুন। নয়তো রং নষ্ট হয়ে যাবে।
-সিনথেটিককাপড় ইস্ত্রি করার আগে কাপড়ের ভেতর দিকে এক কোনায় ইস্ত্রি চাপিয়ে দেখেনিন। কুঁচকে না গেলে বা ক্ষতি না হলে তবেই পুরোটা ইস্ত্রি করুন।
-যেকোনো ধরনের কুশন কভার উল্টে নিয়ে তারপর ইস্ত্রি করুন।
-রুমাল বা টেবিলম্যাট ইস্ত্রি করার সময় এর মনোগ্রাম বা ডিজাইন থাকলে এর উল্টো দিকে ইস্ত্রি করুন।
-শার্ট ইস্ত্রি করার সময় প্রথমেই কলারটা ইস্ত্রি করে ফেলুন।
-লোহারপাত বসানো ইস্ত্রির তলা পরিষ্কার করার জন্য গরম ইস্ত্রিতে মোম ঘষে দিন।এছাড়া গরম ইস্ত্রির প্লেটে সামান্য প্যারাফিন বা অলিভ অয়েল মাখিয়ে নিলেওহবে। ইস্ত্রি পরিষ্কার থাকলে কাপড়ে দাগ পড়বে না।
-কাপড় সমতল জায়গায় ইস্ত্রি করুন। যাঁদের ইস্ত্রি করার টেবিল নেই তাঁরা মেঝেতে কাপড় বিছিয়ে করতে পারেন।